• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

চট্টগ্রামে প্রবাসীদের সমস্যা ও ভোগান্তি কমাতে গণমাধ্যমের সহযোগিতা কামনা

দিনকাল বিডি / ১০১ Time View
প্রকাশঃ সোমবার, ১০ মার্চ, ২০২৫

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি :: সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ মিশন গুলোতে দুর্নীতি, কমিউনিটির সাথে বিরোধ সৃষ্টি, স্বেচ্ছাচারিতা সহ নানা: হয়রানি শিকার হওয়ার অভিযোগ তুলে ধরেছেন প্রবাসীরা।
রোববার (৯ মার্চ) সংযুক্ত আরব আমিরাত প্রবাসী নেতাদের সাথে চট্টগ্রামের সাংবাদিকদের মতবিনিময় ও ইফতার মাহফিলে এসব অভিযোগ তুলে ধরা হয়।
চট্টগ্রাম মহাধগরীর জিইসি মোড়স্থ ‘কপার চিমনী রেস্টুরেন্ট’ এ উক্ত মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন দুবাই এর ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব ইয়াকুব সৈনিকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় ও ইফতার মাহফিলে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী নেতারা বলেন, প্রবাসে বাংলাদেশীদের নানা: অপরাধ প্রবণতা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি ডকুমেন্টেশন জালিয়াতি, কিশোর গ্যাং তৈরি ও ভিসা জটিলতার বিষয়টি ও এখন আমাদের চিন্তার কারণ হয়ে দাড়িয়েছে।
তা ছাড়া আমিরাতের দুবাইতে একটি বাংলাদেশী স্কুল প্রতিষ্ঠায় প্রবাসী ব্যবসাীদের এবং সরকারের সহযোগিতা কামনা করা হয়। এ জন্য গণমাধ্যম কর্মীদের সর্বাত্মক সহযোগিতা ও প্রত্যাশা করেন প্রবাসীরা।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মোহাম্মদ আলী, সাপ্তাহিক স্লোগানের সম্পাদক মোহাম্মদ জহির, দৈনিক যুগান্তর চট্টগ্রাম ব্যুরো প্রধান শহিদুল্লাহ শাহরিয়ার, প্রথম আলো চট্টগ্রাম অফিসের হেড অব নিউজ আশরাফ উল্লাহ রুবেল, যমুনা টিভির ব্যুরো প্রধান জামশেদুর রহমান চৌধুরী, দৈনিক আজকের পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান সবুর শুভ, যায়যায়দিন’র ব্যুরো প্রধান খোরশেদ আলম শামীম, সিপ্লাস এর চীফ ইনচার্জ আলমগীর অপু, দৈনিক কালবেলা ব্যুরো প্রধান সাইদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট টিভির ব্যুরো প্রধান আলমগীর সবুজ, দৈনিক খবরের কাগজ ব্যুরো প্রধান ইফতেখারুল ইসলাম, বাংলা টিভির ব্যুরো প্রধান লোকমান চৌধুরী, নাগরিক টিভির ব্যুরো প্রধান একে আজাদ, দৈনিক বাংলাদেশ প্রতিদিন-এর সিনিয়র রিপোর্টার মোহাম্মদ সেলিম, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ-এর ব্যুরো প্রধান সুবল বড়ুয়া।
প্রবাসী সাংবাদিক ও সময় টেলিভিশন আমিরাত ব্যুরো প্রধান শিবলী আল সাদিক এর সঞ্চালনায় ইফতার মাহফিলে আরও বক্তব্য রাখেন, প্রবাসী ব্যবসায়ী মোঃ জসিম উদ্দিন, নাসিম উদ্দিন চৌধুরী, আবদুল মোনাফ, প্রবাসী সাংবাদিক নাসিম উদ্দিন আকাশ ও গোলাম সরওয়ার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category