• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

চট্টগ্রামে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি’র বিক্ষোভ-মিছিল

দিনকাল বিডি ২৪ / ১০৯ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম :
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সু’চিকিৎসার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। সোমবার (২৪ জুন) মিছিলটি চট্টগ্রাম শহরের ওয়াসা মোড় থেকে কাজীর দেউড়ি বিএনপি’র কার্যালয়ে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।
পরে ব্যারিস্টার মীর হেলাল উদ্দিনকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) নির্বাচিত করায় শুভেচ্ছা ও জানানো হয়।

এতে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদল’র সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ইদ্রিস আলী চেয়ারম্যান, চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ ইকবাল হোসেন চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য আবুল হাসনাত, হাটহাজারী পৌরসভা বিএনপি’র আহ্বায়ক জাকের হোসেন, হাটহাজারী উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোঃ গিয়াস উদ্দিন চেয়ারম্যান, আনোয়ারা উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, মীরসরাই উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মোঃ মাঈনুদ্দিন, হাটহাজারী উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ডাঃ রফিক উল আলম, বায়েজিদ থানা বিএনপি সভাপতি আবদুল্লাহ আল হারুন, সাধারণ সম্পাদক আবদুল কাদের জসিম, হাটহাজারী পৌরসভা বিএনপি’র সদস্য সচিব মোঃ অহিদুল আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল শুক্কুর, মহানগর বিএনপি নেতা মাহবুবুর রানা, মোঃ মহসিন, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আকবর আলী, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, চট্টগ্রাম উত্তর জেলা জাসাস সভাপতি কাজী সাইফুল ইসলাম টুটুল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category