• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

চট্টগ্রামে ভুয়া সরকারি কর্মকর্তা ও সাংবাদিক পরিচয় দেয়া মিজান অবশেষে র‌্যাব’র জালে আটকা

দিনকাল বিডি ২৪ / ১৯৩ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪

এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : ভুয়া সরকারি কর্মকর্তা, সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি এবং দস্যুতা মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি এস এম মিজান উল্লাহ’কে নগরীর পাহাড়তলী এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

র‌্যাব-৭, চট্টগ্রাম বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, মিজান উল্লাহ সমরকন্দি নামে একজন ব্যক্তি চট্টগ্রামের সাতকানিয়া এলাকায় বিভিন্ন সময়ে ভুয়া সরকারি কর্মকর্তা, সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি এবং দস্যুতাসহ সাধারণ মানুষকে হুমকি দিয়ে আধিপত্য বিস্তার করে আসছে।

উক্ত বিষয়ে বিভিন্ন মহল থেকে অভিযোগের ভিত্তিতে র‌্যাবের গোয়েন্দা টিম কর্তৃক তদন্ত করে অপরাধের সত্যতা খুঁজে পায়। এছাড়াও চট্টগ্রাম জেলার পাঁচলাইশ থানার মামলা নং ৪৯(০৮)১৯, জিআর নং-২৮৮/১৯, ধারা ৩৯৪ পেনাল কোড ১৮৬০ এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৭, চট্টগ্রাম গোয়েন্দা নজরদারি শুরু করে।

নজরদারির এক পর্যায়ে র‌্যাব-৭, চট্টগ্রাম জানতে পারে যে, উক্ত ভুয়া সরকারি কর্মকর্তা, সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি এবং দস্যুতা মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি এস এম মিজান উল্লাহ সমরকন্দি চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২৪ জানুয়ারি ২০২৪ইং তারিখ আনুমানিক ১৮৩০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামি এস এম মিজান উল্লাহ সমরকন্দি (৩৮), পিতা-মাওলানা ফরিদুল আলম সমরকন্দি প্রকাশ ফরদি মৌলভী, সাং-পুরা নগর, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম’কে আটক করতে সক্ষম হয়।

পরবর্তীতে আটককৃত আসামিকে উপস্থিত সাক্ষীদের সম্মুখে জিজ্ঞাসাবাদে সে নাম ঠিকানা প্রকাশ করে ।উল্লেখিত মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি বলে স্বীকার করে। এছাড়াও জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, সে উল্লেখিত মামলা রুজু হওয়ার পর থেকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট গ্রেফতার এড়াতে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপন করে বসবাস করে আসছিল।

উল্লেখ্য, সিডিএমএস পর্যালোচনা করে ধৃত আসামি এস এম মিজান উল্লাহ সমরকান্দি’র বিরুদ্ধে চট্টগ্রামের আকবরশাহ, পতেঙ্গা, পাঁচলাইশ এবং সাতকানিয়া থানায় আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধসহ, প্রতারণা, হুমকি, চাঁদাবাজি এবং দস্যুতা সংক্রান্তে ৫টি মামলার তথ্য পাওয়া যায়।

গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category