• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

চট্টগ্রাম মহানগরীর ২নং গেট এলাকায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ, দীর্ঘ যানজটে ভোগান্তি

দিনকাল বিডি ২৪ / ১১১ Time View
প্রকাশঃ সোমবার, ৮ জুলাই, ২০২৪

এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম :
সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে চট্টগ্রাম মহানগরীর দুই নম্বর গেট এলাকায় নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছেন। এতে ব্যস্ততম সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। যার কারণে বিভিন্ন শ্রেণী ও পেশার নারী-পুরষকে চরম ভোগান্তির মধ্যে ফেলে দেয়। রোববার (৭ জুলাই) বিকেল সাড়ে তিনটা থেকে ষোলশহর এলাকায় জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীরা। পরে মিছিল করে দুই নম্বর গেট মোড় এলাকার ব্যস্ত সড়ক অবরোধ করেন তারা।এর ফলে, আশেপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। সন্ধ্যার পর ও জড়োতা দেখা যায় সেখানে।

আন্দোলনকারীরা দুই নম্বর গেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করতে করতে সড়ক ও প্রদক্ষিণ করে।
চট্টগ্রাম কলেজ’র ক’জন শিক্ষার্থী বলেন, মহান মুক্তিযুদ্ধের স্বপ্ন ছিলো সাম্যভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। কিন্তু, সরকারি চাকরিতে কোটার ফলে বৈষম্য সৃষ্টি হচ্ছে এবং সাধারণ শিক্ষার্থীরা মেধা থাকার পরও যোগ্য চাকরি থেকে বঞ্চিত হচ্ছে। মূলত: আমরা সব ধরনের বৈষম্যমূলক কোটা প্রত্যাহার করা জন্য এই আন্দোলন করে যাচ্ছি। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, আন্দোলনরত: শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছেন বলে জানতে পেরে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
তিনি বলেন, আমরা গভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। কোনো ক্রমেই ক্ষতি সাধন মুলক ঘটনার পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত পুলিশ।

এর আগে শনিবার (৬ জুলাই) বিকেল সাড়ে চারটা থেকে একই এলাকায় সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল নিয়ে সড়কে অবস্থান নেন তারা ফলে, দেড় থেকে দুই ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে। এতে চরম ভোগান্তি পোহাতে হয় নগরবাসীকে।
উল্লেখ্য, কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে গত ৫ দিন ধরে টানা আন্দোলন করে যাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এরমধ্যে দুই দিন বিশ্ববিদ্যালয় এলাকায় আন্দোলন করলেও নগরে এর প্রভাব ছিলো না। কিন্তু, শুক্রবার থেকে চট্টগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর আন্দোলন করছেন নগরীর ২ নং গেট ও ষোলশহর এলাকায়। এ আন্দোলনে তারা চার দফা দাবি জানিয়ে আসছেন।
তাদের দাবি পুরন না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার কথা পুনর্ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category