• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

চট্টগ্রাম শহরের চান্দগাঁওয়ে দু’পক্ষের সংঘর্ষে: নিহত ১, আহত ৮, গ্রেপ্তার ২

দিনকাল বিডি ২৪ / ১৭৩ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : চট্টগ্রাম মহানগরীতে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষ চলার সময় ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন আটজন। এই ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৪ মার্চ) বিষয়টি পুলিশ সূত্রে নিশ্চিত করা হয়।

গতকাল বুধবার মধ্যরাতে চান্দগাঁও থানার হামিদচর কর্ণফুলী রিভারভিউ নামে এক রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে। হাসপাতালে নেয়ার পথে রিয়াদ (২৮) নামে একজন মারা যান। সাতজন এখনো চিকিৎসাধীন।

চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবির বলেন, গত মাসে ইকবালের রেস্তোরাঁর একজন কর্মচারীকে বাবুলের অনুসারীরা মারধর করেন। ওই ঘটনায় বাবুলের বিরুদ্ধে থানায় মামলা হয়। বর্তমানে এটি তদন্তাধীন রয়েছে।

ঘটনার পর পর-ই পুলিশ অভিযান চালিয়ে আহত বাবুল ও তার সহযোগী আবদুর রাজ্জাক কে নগরীর একটি হাসপাতাল থেকে গ্রেপ্তার করে।
সংঘর্ষে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে ও জানান দেন ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category