• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

চরহনুমন্ত নগরে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ, পালিয়েছে পাচারকারী

দিনকাল বিডি ২৪ / ২৪৩ Time View
প্রকাশঃ শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহীর গোদাগাড়ী
উপজেলার চরহনুমন্ত নগর এলাকায় অভিযান চালিয়ে ২৯ বোতল
ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে
অভিযানের সময় মাদক পাচারকারী পালিয়ে গেছে।
বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় রাজশাহী ব্যাটালিয়ন (১
বিজিবি)-এর অধীনস্থ সাহেবনগর বিওপি’র একটি আভিযানিক
দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এসব মদ জব্দ
করে।
বিজিবি জানায়, ভারতীয় সীমান্ত অতিক্রম করে মদের একটি চালান
বাংলাদেশে প্রবেশ করছে। এমন তথ্যের ভিত্তিতে নির্দিষ্ট স্থানে
অভিযান চালানো হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে
মাদক কারবারি ভারতের দিকে পালিয়ে যায়। পরে তার ফেলে যাওয়া ব্যাগ
তল্লাশি করে ২৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
পালিয়ে যাওয়া মাদক পাচারকারীকে শনাক্ত ও তার বিরুদ্ধে
আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত
রয়েছে।
শুক্রবার সকালে জব্দকৃত মদ গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে
বলে জানিয়েছে বিজিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category