• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

দিনকাল বিডি ২৪ / ২৫২ Time View
প্রকাশঃ শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩

মোঃ ইব্রাহীম, স্টাফ রিপোটার- সারা দেশের ন্যয় চাঁপাইনবাবগঞ্জের নাচোলে র‌্যালি, আলোচনাসভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৩ পালিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন, চার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়র, সচিব, উদ্যোক্তা ও গ্রামপুলিশদের অংশগ্রহণে একটি র‌্যালি পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে মিলিত হয়। সহকারী কমিশনার(ভূমি) সবুজ হাসানের সভাপতিত্বে আলোচনাসভায় “জন্ম ও মৃত্যু নিবন্ধন করি, নাগরিক অধিকার নিশ্চিত করি”-এ প্রতিপাদ্যকে উপজীব্য করে জন্ম-মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে জটিলতা নিরশনের লক্ষে বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) সবুজ হাসান, পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসমাইল হক অপু ও নাচোল উপজেলা রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক এমএকে.জিলানী। আলোচনা শেষে জন্ম ও মৃত্যু নিবন্ধনে প্রথম স্থান অধিকারী চেয়ারম্যান হিসেবে নাচোল ইউপির চেয়ারম্যান সফিকুল ইসলাম, গ্রামপুলিশ পর্যায়ে ফতেপুর ইউনিয়নের গ্রামপুলিশ জয়দেব, অফিস সহায়ক পর্যায়ে নেজামপুর ইউপির রাশেল আহম্মেদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category