• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির সময় বিস্ফোরণ, নিহত ২. রামেকে ভর্তি-১

দিনকাল বিডি ২৪ / ১৬৯ Time View
প্রকাশঃ শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বোমা তৈরির সময় বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন।
শনিবার ভোর ৫টার দিকে উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের
ফাটাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-
পরিচয় জানাতে পারেনি পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম
ফিরোজ জানান, রাতে একটি বাড়িতে বোমা তৈরির সময় হঠাৎ
বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। এ ঘটনায়
আরও একজন আহত হয়েছেন।
আহত ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা
হাসপাতালে ভর্তি করেন। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত
চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে
পাঠানো হয়।
পুলিশ জানায়, যে বাড়িতে বোমা তৈরি করা হচ্ছিল সেটি
আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে। বিস্ফোরণের কারণে ঘরের টিনের
চালা উড়ে যায় এবং আশপাশের অংশ ক্ষতিগ্রস্ত হয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে
উদ্ধার তৎপরতা শুরু করেন। বিস্ফোরণের কারণ ও জড়িতদের বিষয়ে তদন্ত
চলছে বলে জানিয়েছে পুলিশ।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category