• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

চারঘাটে বড়াল নদে গোসলে নেমে দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু

দিনকাল বিডি ২৪ / ২৮৩ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

মাসুদ রানা রাব্বানী,

রাজশাহী: রাজশাহীর চারঘাটে উপজেলায় বড়াল নদে গোসলে
নেমে দুই কিশোর বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১টার দিকে চারঘাট উপজেলা সদরে বড়াল নদের
উৎসমুখের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চারঘাট থানাপাড়া এলাকার রিহান ইসলাম (১৭) ও মাহিদ হোসেন
(১৭)। তারা দু’জনই এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল এবং এক বিষয়ে
অকৃতকার্য হয়েছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, রিহান ও মাহিদ ঘনিষ্ঠ বন্ধু ছিল। তারা নিয়মিত
একসঙ্গে সময় কাটাত। দুর্ঘটনার দিন তারা কয়েকজন বন্ধুর সঙ্গে নদীর পাড়ে
ফুটবল খেলার পর গোসলে নামে। বড়াল নদের অধিকাংশ স্থানে বর্তমানে পানি কম
থাকলেও কিছু স্থানে গভীর গর্ত রয়েছে।
গোসলের একপর্যায়ে রিহান গভীর পানিতে তলিয়ে গেলে তাকে বাঁচাতে মাহিদ
ঝাঁপ দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত, সে-ও পানির নিচে তলিয়ে যায়। তাদের সঙ্গে থাকা
বন্ধুরা চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন। খবর পেয়ে
ফায়ার সার্ভিসের সদস্যরাও দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।
দীর্ঘ আড়াই ঘণ্টা চেষ্টার পর ডুবুরি দল ও স্থানীয়রা রিহান ও মাহিদকে উদ্ধার করে
চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক
তাদের মৃত ঘোষণা করেন।
চারঘাট ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, খবর পাওয়ার
পরই আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। রাজশাহী সদর থেকে ডুবরি দল আসায় উদ্ধার
কার্যক্রমে কিছুটা সময় লেগেছিল। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে
চিকিৎসক মৃত ঘোষণা করেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category