• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

চিত্রশিল্পী অধ্যাপক মাহমুদুল হক এর স্মরণ সভা দোয়া

দিনকাল বিডি / ১৮৫ Time View
প্রকাশঃ বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি ।।

বাগেরহাটের রামপালের কৃতি সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বাংলাদেশ জাতীয় যাদুঘরের সাবেক মহা পরিচালক মাহমুদুল হক এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১ টায় উপজেলার শ্রীফলতলা ‘আমাদের গ্রাম’ চত্বরে মাহামুদুল হকের সহোদর শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয় ও এন্ড টেকনোলজির চেয়ারম্যান অধ্যাপক মুস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন শিল্পী সমালোচক ও মিডিয়া ব্যক্তিত্ব অধ্যাপক মাইনুদ্দীন খালেদ।

আমাদের গ্রাম প্রকল্পের সমন্বয়কারী শেখ সাদীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন আমাদের গ্রাম ক্যন্সার কেয়ার প্রকল্পের পরিচালক রেজা সেলিম। প্রয়াত মাহমুদুল হক এর স্মৃতিচারণ করে বিশেষ অতিথির বক্তব্য দেন, সাবেক রাষ্ট্রদূত শহিদুল ইসলাম, সাবেক শিক্ষক আ. কাদের, ঢাকা চারুকলা ইনস্টিটিউটের অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক কামরুজ্জামান, খুলনা জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মো. আবু হানিফ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, সুন্দরবন মহিলা কলেজের অধ্যক্ষ শেখ খালিদ আহমেদ, রামপাল সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মজনুর রহমান, সাবেক প্রধান শিক্ষক মোজাহারুল হক, সাবেক প্রধান শিক্ষক নজমল হোসেন, আলী মোজেজ প্রমুখ।

এ সময় রামপাল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও ও সরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং প্রেসক্লাব রামপাল এর সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তাগণ প্রয়াত শিল্পী অধ্যাপক মাহমুদুল হক এর বর্ণাঢ্য জীবন ও চিত্রকর্মের বিভিন্ন দিক তুলে আলোচনা করেন। মাহমুদুল হক একজন গুণী শিল্পী হয়েও তিনি জীবনের শেষ দিন পর্যন্ত শিকড়কে আঁকড়ে ধরে রেখেছেন। তার অনুসারী রেজা সেলিম ও তার সহোদর মুস্তাফিজের মাধ্যমে গ্রামের বাড়িতে সংগ্রহশালা ও আমাদের গ্রাম ক্যন্সার কেয়ার প্রকল্পর মত স্থাপনা গড়ে তুলতে বিশেষ অবদান রেখেছেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category