• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

চিলমারীতে ৯৯৯এ ফোন, গৃহবধূকে উদ্ধার করলো পুলিশ

দিনকাল বিডি / ২০০ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে স্বামীর নির্যাতনের শিকার এক গৃহবধূ জরুরী সেবা ৯৯৯ এ ফোন করার পর তাকে উদ্ধার করেছে পুলিশ।

জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে উপজেলার থানাহাট ইউনিয়নের আকন্দপাড়া গ্রামে গৃহবধু মোছাঃ স্বপ্না রানীকে তার স্বামী মোঃ হাফিজুর রহমান ঘরের ভিতর আটকে রেখে শারীরিক নির্যাতন করে। এ সময় ওই গৃহবধূর পরিবারের লোকজন খবর পেয়ে আসলে বাড়িতে প্রবেশ করতে দেয় নাই। পরে ওই গৃহবধু কোন উপায় না পেয়ে ৯৯৯ এ ফোন করেন। গৃহবধূ স্বপ্না রানী তেলিপাড়া এলাকার মোঃ রফিয়েল হকের মেয়ে।

এস আই আজিজুর রহমান বলেন, ঘটনাস্থলে গিয়ে মৌখিক অভিযোগের সত্যতা পাওয়া যায়। গৃহবধূকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

এ বিষয়ে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আতিকুর রহমান জানান, ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ পাঠিয়ে গৃহবধূকে উদ্ধার করে থানায় এনে তার পরিবারের জিম্মায় দেয়া হয়। সেই সাথে তাদের কে বলা হয়েছে যদি তারা অভিযোগ করতে চান, তাহলে থানায় লিখিতভাবে জানাবে। আমরা সেই মোতাবেক আইনগত ব্যবস্থা নেবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category