• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

চুরি করা মোটরসাইকেল নিয়ে বাঘায় ঘুরতে এসে গ্রেপ্তার হলেন ৩জন

দিনকাল বিডি ২৪ / ১৬৭ Time View
প্রকাশঃ বুধবার, ৬ মার্চ, ২০২৪

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
চুরি করা মোটরসাইকেল নিয়েরাজশাহী বাঘার মাজার এলাকায় ঘুরতে এসেপুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে ৩জন। গ্রেপ্তারকৃতরা হলো-রাজশাহীর টিকাপাড়া গোরস্থান মহল্লার মঞ্জুর রহমানের ছেলে শিমুল হোসেন হৃদয় (২০), একই মহল্লার আলমগীর হোসেনের ছেলে মাহমুদুর হাসান প্রেম (২১), মৃত সজুন আলীর ছেলে জিসান হোসেন আশিক (২৪)।মঙ্গলবার (৫ ফেব্রæয়ারি) মাজার এলাকা থেকে চুরি করা মোটরসাইকেলসহ তাদের গ্রেপ্তার করেবাঘা থানা পুলিশ।পুলিশের কাছে তারা মোটরসাইকেল চুরির কথা শিকার করেছে বলে জানায় পুলিশ।

বিসয়টি নিশ্চিত করে বাঘা থানার এসআই নাজমুল হোসেন বলেন, গত সোমবার (৪ ফেব্রæয়ারি) রাজশাহীর ভদ্রা আবাসিক জামালপুর মহল্লার আবদুর রহমানের ছেলে আবদুর রহিমের বাড়ির সামনে থেকে তার এ্যাপাসি আরটিআর লাল রঙ্গের মোটরসাইকেলটি চুরি হয়। এনিয়ে আবদুর রহিম বাদি হয়ে রাজশাহীর চন্দ্রিমা থানায় সাধারণ ডাইরি (জিডি) করেন।

এসআই নাজমুল হোসেন জানান,মঙ্গলবার (৫ ফেব্রæয়ারি) চুরি করা সেই মোটরসাইকেল নিয়ে তারা বাঘা মাজার এলাকায় ঘুরতে আসে।গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মোটরসাইকেলসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।সন্ধ্যায় চন্দ্রিমা থানা পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category