• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

জমকালো আয়োজনে ধামইরহাট প্রিমিয়ার লীগের ট্রফি উন্মোচন

দিনকাল বিডি / ১৭৪ Time View
প্রকাশঃ বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে জমকালো আয়োজনে ধামইরহাট প্রিমিয়ার লীগ (ক্রিকেট) এর ট্রফি উন্মোচন করা হয়েছে। ৮ ফেব্রæয়ারী বিকেল ৪ টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও গ্রীণ ভয়েস’র বিশেষ সহযোগিতায় ধামইরহাট প্রিমিয়ার লীগ (ডিপিএল) এর খেলোয়াড় নিলাম ও ট্রফি উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান দেলদার হোসেন, সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ ইতিহাসবিদ অধ্যাপক মো. শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক প্রভাষক মিনহাজুল হক সরকার শিবলী, উপজেলা ফুটবল এসোসিয়েশনের সম্পাদক প্রভাষক আবু হানিফ, স্পোর্টস একাডেমিক সভাপতি হুমায়ন কবির, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান খান বাবু, পৌর কাউন্সিলর মেহেদী হাসান, বিশিষ্ট ব্যাংকার মেহেদী হাসান অলিভ, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মাহমুদ আলী, বেন ইয়ামিন সরকার, ভলিবল এসোসিয়েশনের সভাপতি মোস্তাফিজুর রহমান তোতা, সম্পাদক আরমান হোসেন রকি, টেবিল টেনিস এসোসিয়েশনের সভাপতি মুরাদুজ্জামান ইমন, উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি রাকিব হাসান প্লাবন, সম্পাদক রুহেল আহমেদ সোনালী সংঘ স্পোটিং ক্লাবের সভাপতি ডেন্টিস্ট শামিম রেজা,সোনালী স্বপ্ন’র প্রধান সমন্বয়ক ও আসাদুর রহমান শাহিন, উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম আহবায়ক ও সিনিয়র সাংবাদিক এম এ মালেক প্রমুখ সহ ৪টি দলের টিম লিডার ও বিভিন্ন পর্যায়ের খেলোয়ার উপস্থিত ছিলেন। একই অনুষ্ঠানে সংস্থার বার্ষিক বনভোজন ও চোঁখ ধাধানো সাংস্কৃতিক অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category