• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

জমকালো আয়োজনে মডার্ণ স্পোর্টিং ক্লাবের যুগ পূর্তি উদযান

দিনকাল বিডি / ২০২ Time View
প্রকাশঃ শনিবার, ১২ নভেম্বর, ২০২২

মোঃ মনির হোসেন স্টাফ রিপোর্টার :জমকালো আয়োজন ও বর্ণাঢ্য কর্মসূচীর মধ্য দিয়ে ময়মনসিংহের ত্রিশালে মডার্ণ স্পোর্টিং ক্লাব ও জ্ঞানকোষ পাঠাগারের একযুগ পূর্তি ও সাফল্যের ১৩তম বর্ষে পদার্পনে কেককাটা, বৃক্ষরোপন, ৩দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

শুক্রবার রাতে ক্লাবের কার্যালয়ে কেককাটা, বৃক্ষরোপন, আলোচনা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা পরিষদের নবনির্বাচিত সংরক্ষিত সদস্য মীর সালমা বেগম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মাজহারুল ইসলাম জুয়েল।

মডার্ণ স্পোর্টিং ক্লাব ও জ্ঞানকোষ পাঠাগারের সভাপতি মোঃ সুরুজ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম শামীম, ত্রিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম জোবায়ের হোসাইন, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মোস্তাফিজ রহমান নোমান, সমকাল প্রতিনিধি মতিউর রহমান সেলিম, মেম্বার এসোসিয়েশন ত্রিশালের সাধারন সম্পাদক মাহবুবুল আলম পল্টন, সমাজ সেবক মোশাররফ হোসেন হেলাল, হুমায়ুন কবির, আবু ইমরান, আবু সালেম, আশরাফুল ইসলাম নাইম, আমিরুল ইসলাম প্রমূখ।

মডার্ণ স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক কামাল আহমেদের ও সহ সভাপতি সোহাগ আহমেদ নয়ন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
আলোচনা ও কেককাটা অনুষ্ঠান শেষে বৃক্ষরোপন কর্মসূচীর অংশ হিসাবে গাছের চারা বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category