• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন গলাচিপার ইউএনও মো. মহিউদ্দিন আল হেলাল

দিনকাল বিডি / ১৬৪ Time View
প্রকাশঃ সোমবার, ২৬ জুন, ২০২৩

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২০২৩ (পটুয়াখালী জেলা পর্যায়) পেলেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মহিউদ্দিন আল হেলাল। তিনিই ৮টি উপজেলার মধ্যে এ সম্মাননা পেলেন। গলাচিপার সাধারণ জনগণের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
রবিবার (২৫ জুন) পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে জাতীয় শুদ্ধাচার পুরস্কারটি তার হাতে তুলে দেন জেলা প্রশাসক মো. শরিফুল ইসলাম। এ শ্রেষ্ঠত্বের পুরস্কারে ছিল সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ।
প্রসঙ্গত, সরকারি কর্মকর্তা কর্মচারীদের শুদ্ধাচার চর্চায় উৎসাহ প্রদানের লক্ষ্যে ‘সোনার বাংলা গড়ার প্রত্যয় : জাতীয় শুদ্ধাচার কৌশল’ শিরোনামে ‘শুদ্ধাচার পুরস্কার নীতিমালা ২০২১’ এর আলোকে উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে এ পুরস্কার প্রদান করা হয়।
সততা ও নৈনিকতা, সেবাগ্রহীতাদের সেবা প্রদান, পেশাগত দক্ষতা ও প্রযুক্তির ব্যবহার, অধস্তন কর্মচারীদের তত্ত¡াবধান ও পরীবীক্ষণ, দলগত কাজের সমন্বয়, সময়ানুবর্তীতা ও শৃঙ্খলাবোধ, কর্তব্যনিষ্ঠা ও স্ব-প্রণোদিত উদ্যোগ, উদ্ভাবন ও সংস্কার কার্যক্রমে আগ্রহ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত দায়িত্ব পালনসহ সর্বমোট ১০টি সূচকে মূল্যায়নের মাধ্যমে শুদ্ধাচার পুরস্কারের জন্য তাকে মনোনীত করা হয়।
পুরস্কার হিসেবে সরকারি অর্থায়নে ক্রেস্ট, সনদপত্র ও এক মাসের মূল বেতনের সমপরিমাণ নগদ অর্থ তাকে প্রদান করা হয়।
এ প্রসঙ্গে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল সোমবার (২৬ জুন) সাংবাদিকদের বলেন, ‘শুদ্ধাচার পুরস্কার দেয়া হয় নৈতিকতা ও কর্তব্যনিষ্ঠার মাপকাঠিতে। সামগ্রিক বিচারে এটা বড় কোন পদক নয়। উপরন্তু প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে সততা ও নিষ্ঠার সাথে জনগণকে সেবা দেয়া আমার দায়িত্বের মধ্যে পরে। তবে এ স্বীকৃতি বা সম্মাননা নিশ্চয়ই আমাকে বিরূপ ও প্রতিকূল পরিস্থিতিতে নীতি ও উত্তম চর্চায় অটল থাকতে উৎসাহ যোগাবে। আমার কাজে মূল্যায়ন করার জন্য আমি জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞ।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category