• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

জামালপুরে সাংবাদিক মিলনের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে সর্বস্তরে

দিনকাল বিডি ২৪ / ১৩৪ Time View
প্রকাশঃ সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

জেলা প্রতিনিধি, জামালপুর :

জামালপুরে দৈনিক মানবজমিন ও বিজনেস স্ট্যান্ডার্ডের জেলা প্রতিনিধি আনোয়ারুল ইসলাম মিলন (৫৫) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

তিনি প্রেসক্লাব জামালপুরের যুগ্ম সাধারণ সম্পাদক ও জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের কার্যনির্বাহী সদস্য ছিলেন। তিনি জামালপুর শহরের (গেটপাড়) ফুলতলা এলাকার মৃত ইয়সকুব আলির ছেলে।

পারিবারিক সূত্র জানায়, সোমবার সকালে ঘুম থেকে জেগে তিনি বুকে প্রচন্ড ব্যথা ও চাপ অনুভব করেন। ব্যথা ক্রমশঃ বাড়তে থাকায় অসুস্থ অবস্থায় তাকে শহরের এমএ রশিদ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাংবাদিক মিলনের স্ত্রী জান্নাতুল ফেরদৌস বলেন, মিলন হার্টের পেসেন্ট ছিলেন। তিনি নিয়মিত ওষুধ খেতেন। রাতেও তিনি ওষুধ খেয়ে সুস্থ অবস্থায় ছেলে ফারজানের (১৪) সাথে পাশের রুমে ঘুমিয়েছেন। সকালে ঘুম থেকে জেগে তিনি বুকে প্রচন্ড ব্যথা ও চাপ অনুভব করছেন বলে জানান এবং ওয়াশ রুমে যেতে চান। আমি তাকে ধরে ওয়াশ রুমে নিলে সেখানে তিনি চেতনা হারিয়ে আমার শরীরের উপর নুইয়ে পড়েন। এ সময় দ্রুত শহরের এম এ রশিদ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রেসক্লাব জামালপুর এর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, মিলন ভাই ছিলেন একজন সৎ, সাহসী ও নিষ্ঠাবান সাংবাদিক। গতকালও তাঁর লেখা একটি সংবাদ প্রকাশিত হয়েছে। রাতেও আমাদের সাথে ফোনে কথা হয়েছে। তার আকস্মিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর অকাল প্রয়াণে প্রেসক্লাব জামালপুর তিন দিনের শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে বলেও তিনি জানান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রীসহ ১ ছেলে, ৩ মেয়ে, ভাই-বোনসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে পরিবার ও সর্বস্তরের মানুষের মনে। শোকাহত পরিবারকে সমবেদনা জানিয়েছেন জেলার কর্মরত সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ।

আজ বাদ আছর জামালপুর পিটিআই মাঠে জানাজা শেষে তাঁকে জামালপুর পৌর কবরস্থানে দাফন করা হয়।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category