• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

দিনকাল বিডি ২৪ / ২৯৮ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪

দিনাজপুর ফুলবাড়ী প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে ৯ জানুয়ারি সকাল ১০ টায় ফুলবাড়ী থানা প্রেসক্লাব কার্যালয়ে লিখিত সংবাদ সম্মেলনে সম্মেলন করেছে ভুক্তভোগী মোস্তাকছিম বিল্লাহ (জাপান)।

সংবাদ সম্মেলনে তিনি জানান অজ্ঞাত নামা ৩০-৪০ জন সন্ত্রীসী প্রকৃতির লোকজন হঠাৎ করে ০৬/০১/২০২৪ইং তারিখে, শনিবার বিকেল আনুমানিক ৪টা ৩০ মিনিটের দিকে দেশমাহাট থেকে মিজানুর রহমান এর ছেলে রিতুর মাধ্যমে ডেকে নিয়ে আমাকে মটর সাইকেলে উঠানোর চেষ্ঠা করে।

এমতাবস্থায় আমি নিজেকে বাঁচাতে তাদের সাথে ধস্তাধস্তি করি। পরে তারা আমাকে জোর পূর্বক কয়েকজন ধরে আনোয়ারের মটর সাইকেলে করে পুখুরী মোড়ে নিয়ে যায়। পুকুরি মোড়ে নিয়ে গিয়ে তারা আমার কাছ থেকে ৩০০ টাকার স্ট্যাম বের করে ভয় ভিতি দেখিয়ে আমাকে সহি করতে বলে।

এমতাবস্থায় আমি আমার পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তারা আমার মোবাইল ফোনটি কেড়ে নেয় এবং শারীরিকভাবে নির্যাতন করে। আমার পকেটে থাকা ৩০,০০০/- টাকা কে বা কাহারা জোর পূর্বক বের করে নেয়।

লোক মাধ্যমে আমার পরিবারের লোকজন খবর পাইয়া ফুলবাড়ী থানায় যোগাযোগ করলে ফুলবাড়ী থানা থেকে এসআই আরিফুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে রাত আনুমানিক ১০টার দিকে মিজানুর রহমান এর বাড়ী থেকে উদ্ধার করে আমার পরিবারের কাছে হস্তান্ত করে।

এমতাবস্থায় আমি জীবন নিয়ে অসঙ্কায় রয়েছি।
বিষয়টি সকলের সামনে উন্মোচন করতে সংবাদকি ভাইদের নিকট আকুল আবেদন জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category