• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

জুড়ী সীমান্ত থেকে রোহিঙ্গা সন্ধেহে শিশুসহ আটক-৮

দিনকাল বিডি / ২০২ Time View
প্রকাশঃ বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২

সোহেল রানা,মৌলভীবাজার প্রতিনিধিঃ জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের লাঠিটিলা এলাকার নালাপুঞ্জি সীমান্ত থেকে সন্ধেহে ৮ রোহিঙ্গা ও ১ বাংলাদেশীকে স্থানীয়রা আটক করেছে।বুধবার ১৪ ডিসেম্বর ভোরে সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো মো: ইসমাঈল হোসেন (১৬),সায়েদ (১৮),নুর কামাল(১৮),তহসিন মোহাম্মদ,ছানোয়ারা (৩০),আমিরা (৪),তাহেরা বিবি,সহিদা বিবি ও মোহাম্মদ রায়হান। তবে মোহাম্মদ রায়হান নামের ব্যক্তিটি সে নিজেকে বাংলাদেশী বলে দাবি করেছে। তার বাড়ি নোয়াখালি জেলার কবিরহাট থানায় বলে জানিয়েছে। বিষয়টি নিশ্চিত করে গোয়ালবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম বলেন,আমাদের গোয়ালবাড়ী ইউনিয়নে প্রতিটি মোড়ে চেকপোস্ট আছে। ভোর রাতে এই রোহিঙ্গা দলটি আমাদের নালাপুঞ্জি চেকপোস্টে দায়িত্বরতদের হাতে আটক হয়। ইউপি সদস্যসহ আমি সেখানে গিয়ে তাদের ইউনিয়ন অফিসে নিয়ে আসি। পরে বিজিবি ও পুলিশকে খবর দিলে তারা সেখানে আসে। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে।জুড়ী থানার এসআই সৈয়দ আব্দুল মান্নান বলেন,খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আছি। তাদের জিজ্ঞাসা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category