• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

জেলা প্রশাসক (ডিসি) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে মান্দা উপজেলা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ায় আনন্দ র‌্যালি

দিনকাল বিডি ২৪ / ৭৪ Time View
প্রকাশঃ বুধবার, ২৫ জুন, ২০২৫

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁ জেলা প্রশাসক (ডিসি) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে মান্দা উপজেলা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ায় আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি আনন্দ র‌্যালির আয়োজন করা হয়।
র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে প্রসাদপুর বাজার, ফেরিঘাট, দেলুয়াবাড়ি বাজার যায়। এরপর জোতবাজার হয়ে উপজেলা চত্বরে ফিরে আসে।
র‌্যালিতে নেতৃত্ব দেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল হক, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান মকেসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, খেলোয়াড়, স্থানীয় ক্রীড়ামোদী ও সাধারণ মানুষ।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আলম মিয়া বলেন, ‘এ বিজয় মান্দাবাসীর সম্মিলিত অর্জন। মান্দার তরুণ খেলোয়াড়রা জেলার গর্ব হয়ে উঠেছে।’
উল্লেখ্য, নওগাঁ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে জেলার ১১টি উপজেলা ফুটবল দল অংশগ্রহণ করে। গতকাল মঙ্গলবার বিকেলে নওগাঁ জেলা স্টেডিয়ামে এ টুর্ণামেন্টের ফাইনাল খেলায় মুখোমুখি হয় নওগাঁ সদর উপজেলা ও মান্দা উপজেলা ফুটবল একাদশ। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ গোলে ড্র হয়। পরে অতিরিক্ত ৩০ মিনিটেও কোনো গোল না হওয়ায় খেলা গড়ায় ট্রাইব্রেকারে। সেখানে ৮-৭ গোলে জয় পায় মান্দা উপজেলা ফুটবল একাদশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category