• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

জেসমিন প্রকল্পের উদ্যোগে কৃষি বিভাগের নীতিমালা বিষয়ে সচেতনতামূলক সভা

দিনকাল বিডি ২৪ / ১৬৬ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার :

জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইম্প্রুভড নিউট্রিশন (GESMIN) প্রকল্পের উদ্যোগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নীতিমালা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ইসলামপুর ও মেলান্দহ উপজেলার মডেল মসজিদ এন্ড ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে সিটিজেন ভয়েজ এন্ড অ্যাকশন (সিভিএ) বাস্তবায়নকারী গ্রুপ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাসহ স্থানীয় জনগণের অংশগ্রহণে দিনব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়।

অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রামের মাধ্যমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং উন্নয়ন সংঘের অংশীদারিত্বে বাস্তবায়নাধীন জেসমিন প্রকল্পের ব্যবস্থাপনায় এ কর্মসূচি আয়োজিত হয়।

সভায় বক্তব্য রাখেন জেসমিন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী বিজন কুমার দেব। সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মোঃ খলিল উল্লাহ, রবিউল আউয়াল, আব্দুস সামাদ, রাশিদুল হাসান, আবিদ হাসান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category