• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

কালাইয়ে বর্ণাঢ্য আয়োজন কৃষি প্রযুক্তি তিন দিনব্যাপী মেলা শুরু

দিনকাল বিডি ২৪ / ১২১ Time View
প্রকাশঃ বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

মোঃ ফারুক হোসেন,কালাই প্রতিনিধি:
আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় জয়পুরহাটের কালাইয়ে তিন দিন (২৪-২৬ এপ্রিল) ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা’র উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৪ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে বর্নাঢ্য আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে মেলার কার্যক্রম শুরু হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আবুল হায়াত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন। মেলায় বিভিন্ন ধরনের কৃষি প্রযুক্তি নিয়ে ৯ ষ্টল প্রদর্শিত হয়। উদ্বোধনের পর প্রধান অতিথি মেলার ষ্টলগুলি পরিদর্শন করেন।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অরুণ চন্দ্র রায় । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মুনিশ চৌধুরী ও কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াসিম আল বারী।

অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ আবুল হায়াত তার বক্তব্য বলেন, কৃষকদের হাত দিয়েই কৃষিতে বিল্পব এসেছে। কৃষিতে সারের জন্য সরকার ৩২ কোটি টাকা ভর্তুকি দিয়েছে। এ ছাড়াও বীজতলা তৈরি করতে প্রনোদনা সহ কৃষকদের বিভিন্ন ধরনের সহয়াতা দিচ্ছে। কৃষকদের সোনার হাত দিয়ে এভাইবেই সরকার কৃষিতে বিল্পব ঘটিয়েছে। কৃষিতে আরো বিপ্লব ঘটবে বলে প্রতশ্যা করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, হাতিয়র কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো: আমিনুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আল আমিন, যুব উন্নয়ন অফিসার আমিনুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী মনোয়ারুল ইসলাম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার সালজারুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার আবিদ আবদুল্লাহ এবং মেলার আয়োজন করেন কালাই উপজেলা কৃষি সস্প্রাসরণ অধিদপ্তর।
শেষে ১০০ জন কৃষকদের মাঝে ৫শ কেজি ধান বীজ, ১ হাজার কেজি MOP এবং ১ হাজার কেজি DAP আউশ চাষের জন্য প্রনোদনা হিসেবে বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category