• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ঝিনাইদহের শৈলকুপায় শ্বশুরের দায়ের কোপে পুত্রবধূ খুন

দিনকাল বিডি / ৮০ Time View
প্রকাশঃ রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

খালিদ হাসান বিন শহীদ, ঝিনাইদহ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পাইকপাড়া গ্রামে শশুরের দায়ের কোপে লিমা খাতুন (২৮) নামে এক গৃহবধূ খুন হয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার (২৬ অক্টোবর) ভোর পাঁচটার দিকে নিজ বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত লিমা খাতুন ওই গ্রামের আব্দুর রবের স্ত্রী এবং দুই সন্তানের জননী। পরিবারের সদস্য ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরবেলা লিমার ঘর থেকে গোঙানির শব্দ শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ বলছে, লিমাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকেই তার শশুর মুকুল শেখ (মানসিক প্রতিবন্ধী) পলাতক রয়েছেন। পুলিশ ধারণা করছে, মানসিক ভারসাম্যহীন অবস্থায় মুকুল শেখই এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারেন।

নিহত লিমার স্বামী আব্দুর রব জালান, তার মানসিক প্রতিবন্ধী পিতা স্ত্রী লিমাকে খুন করেছে। এদিকে এমন মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category