• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ঝিনাইদহে হেফাজতের বিক্ষোভ

দিনকাল বিডি / ৮২ Time View
প্রকাশঃ শনিবার, ২৪ মে, ২০২৫

খালিদ হাসান বিন শহীদ, ঝিনাইদহ
আলোচিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দফা দাবি ও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীরা। শুক্রবার বিকেল ৪টায় শহরের পায়রা চত্বর এলাকায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ থেকে হেফাজতের পক্ষ থেকে যে চারটি দাবি উত্থাপন করা হয় সেগুলো হলো-

নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল; শাপলা চত্বর ও জুলাইসহ সব গণহত্যার বিচার নিশ্চিত করা; হেফাজতের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার; ফিলিস্তিন ও ভারতে মুসলমানদের গণহত্যা বন্ধ করা।

সমাবেশে ঝিনাইদহ জেলা হেফাজতের সভাপতি মুফতি আরিফ বিল্লাহ কাসেমীর সভাপত্বিতে ও মুফতি ওলিউর রহমান আল হাবিবীর সঞ্চালনায় বক্তব্য রাখেন মুফতি আমানুল্লাহ হাবিবী, মুফতি মনিরুল ইসলাম আইয়ূবী, মাওলানা ইব্রাহীম খলীল হাবিবী, মুফতি নাজমুল ইসলাম, মুফতি কামাল উদ্দিন আল মাহমুদ, মুফতি ইলিয়াস হুসাইন, মাওলানা সেলিম উদ্দিন প্রমুখ।

বক্তরা বলেন, কুরআন সুন্নাহ বিরোধী কোনো আইন এদেশে বাস্তবয়ান হতে দেওয়া হবে না। এ সময় কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার দাবিও তোলা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category