• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ঝিনিয়া স্কুলে বার্ষিক মিলাদ ও শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

দিনকাল বিডি ২৪ / ১৬২ Time View
প্রকাশঃ সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ঝিনিয়া মোহাম্মদ আলী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ মাহফিল ও ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের আয়োজনে সোমবার বিদ্যালয় মাঠে সহকারি প্রধান শিক্ষক মো. আব্দুল গফ্ফার সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল মমিন মন্ডল।

বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. আব্দুল খালেক সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, একাডেমিক সুপার ভাইজার বেলাল হোসেন, বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান আকন্দ, খবির উদ্দি মহাবিদ্যালয়ের প্রভাষক মো. জিয়াউর রহমান, পরাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজাদুল ইসলাম আজাদ, জাতীয় পাটির নেতা মুন্সি মো. আমিনুল ইসলাম সাজু, ম্যানেজিং কমিটির সদস্য এবিএম আনিছুর রহমান রাজু, মো. আইয়ুব আলী, বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. দুলাল মন্ডল, শিক্ষার্থী মো. রিদয় মিয়া, মো. মোরসালিন মিয়া প্রমূখ। দোয়া পরিচালনা করেন হাফেজ মো. হামজা। পরে বিদায় শিক্ষার্থীদের মাঝে প্রবেশ পত্র তুলে দেন অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category