• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ঝিমি সভাপতি কামরুজ্জামান সম্পাদক নির্বাচিত বাগেরহাটে এডাব এর বার্ষিক সাধারন সভা

দিনকাল বিডি / ৩৪৫ Time View
প্রকাশঃ শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২

বাগেরহাট প্রতিনিাধি।।
বাগেরহাটে এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সি ইন বাংলাদেশ (এডাব) এর সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২ টায় শহরের শুপ্তি মহিলা উন্নয়ন সংস্থার সম্মেলন কক্ষে ডাঃ রনজিৎ কুমার বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ।
সভার শুরুতে এডার সদস্য সংগঠনে যে সকল সদস্যরা মৃত্যু বরন করেছে তাদের প্রতি সমবেদনা জানিয়ে এক মিনিট নিরাবতা পালন করে শেক প্রস্তাব গ্রহন করা হয়। সভায় সম্পাদক বিগত বার্ষিক সাধারন সভার কার্যবিবরনী পাঠ, বার্ষিক ও আর্থিক প্রতিবেদন উপন্থাপন করেন। এসময় বক্তৃতা করেন এডাব এর সদস্য এম এ সালাম, মোঃ মনজুরুল ইসলাম, মোঃ কামরুজ্জামান, ঝিমি মন্ডল, এডাব খুলনার বিভাগীয় সমন্বয়কারী মোঃ রেজাউল করিম প্রমুখ। বেলা দুইটায় এডাব এর সভাপতি ডাঃ রনজিৎ কুমার বিশ্বাস বিগত কমিটি বিলুপ্ত ঘোষনা করেন । এসময় আগামী দুই বছরের জন্য কন্ঠভোটের মাধ্যমে শুপ্তি মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ঝিমি মন্ডল কে সভাপতি ও আস বাংলাদেশ এর নির্বাহী পরিচালক মোঃ কামরুজ্জামান কে সম্পাদক করে পাঁচ সদস্য বিশিষ্ঠ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি জোয়ার বাংলাদেশ এর নির্বাহী পরিচালক এম এ সালাম, সদস্য গনমিলন ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক ডাঃ রনজিৎ কুমার বিশ^াস, অগ্রদূত এর নির্বাহী পরিচালক হেমায়েত হোসেন খোকন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category