• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

টোকেন ছাড়া ফরম নয়: বাগেরহাটে এইচএসসি ফরম ফিলাপে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগঅস্বীকার অধ্যক্ষের

দিনকাল বিডি ২৪ / ১৬০ Time View
প্রকাশঃ শনিবার, ৭ মার্চ, ২০২৬

বাগেরহাট প্রতিনিধি।।

বাগেরহাটের একটি কলেজে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার ফরম ফিলাপকে কেন্দ্র করে শিক্ষার্থীদের কাছ থেকে সরকারি নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, নির্দিষ্ট দুই শিক্ষকের দেওয়া ‘টোকেন’ ছাড়া কোনো শিক্ষার্থীকে ফরম ফিলাপের কাগজ দেওয়া হচ্ছে না। এতে করে বাধ্য হয়ে বাড়তি টাকা দিয়ে টোকেন সংগ্রহ করে ফরম পূরণ করতে হচ্ছে শিক্ষার্থীদের।
এ ঘটনা ঘটছে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার শহীদ স্মৃতি ডিগ্রি মহাবিদ্যালয়ে। শিক্ষার্থীদের অভিযোগ, কলেজের নির্দিষ্ট ইংরেজি বিভাগ ও আইসিটি বিভাগের প্রভাষকের মাধ্যমে টোকেন দেওয়া হচ্ছে এবং সেই টোকেন ছাড়া ফরম ফিলাপের কোনো সুযোগ রাখা হয়নি।
ভুক্তভোগী একাধিক শিক্ষার্থী জানান, সরকারি নির্ধারিত ফি’র বাইরে বিভিন্ন অজুহাতে তাদের কাছ থেকে বাড়তি টাকা নেওয়া হচ্ছে। টোকেন দেওয়ার সময় শিক্ষার্থীদের ১৫০ টাকা দিয়ে ফরম কিনতে হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
শিক্ষার্থীদের দাবি, যারা এক বিষয়ে ফেল করেছে তাদের কাছ থেকে এক হাজার টাকা, দুই বিষয়ে ফেল করলে এক হাজার ৫০০ টাকা এবং তিন থেকে চার বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের কাছ থেকে দুই হাজার টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। এসব টাকা কোচিং ফি বা অন্যান্য খাত দেখিয়ে আদায় করা হচ্ছে বলে অভিযোগ তাদের।
অভিযোগ রয়েছে, শুধু ফেল করা শিক্ষার্থীদের কাছ থেকেই নয়—যারা সব বিষয়ে পাস করেছে এবং সরকারি উপবৃত্তি পাচ্ছে, তাদের কাছ থেকেও বাধ্যতামূলকভাবে এক হাজার ৫০০ থেকে দুই হাজার টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষার্থী বলেন, “টোকেন ছাড়া ফরম ফিলাপের কাগজই দেওয়া হচ্ছে না। পরীক্ষায় অংশ নিতে হলে বাধ্য হয়েই আমাদের টাকা দিতে হচ্ছে।”
শিক্ষার্থীদের অভিযোগ, ফরম ফিলাপের সময় নির্দিষ্ট কয়েকজন শিক্ষক বা কর্মচারীর মাধ্যমে এই টোকেন বিতরণ করা হচ্ছে। ফলে অনেক শিক্ষার্থী বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলতে ভয় পাচ্ছেন।
এ বিষয়ে শহীদ স্মৃতি ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আবু হেনা মো. রফিকুজ্জামান অভিযোগ অস্বীকার করে বলেন, “বৃহস্পতিবার আমি কলেজে ছিলাম না। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা হতে পারে। কলেজ থেকে অতিরিক্ত কোনো টাকা আদায় করা হচ্ছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category