• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

ট্রাকের পাশ কাটিয়ে ফিরছিলেন বাড়িতে, ধাক্কায় আহত হয়ে হাসপাতালের আইসিইউতে1

দিনকাল বিডি / ৮১৬ Time View
প্রকাশঃ শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে ফেরার পথে ট্রাকের পাশ কাটিয়ে বের হওয়ার সময় ধাক্কায় ছিটকে পড়ে মোস্তাকিন আহমেদ ইয়ামিন (১৭) নামে এক কলেজ শিক্ষার্থী মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সিডিএমএ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
বৃহস্পতিবার(৩০-১০-২০২৫) যোহর নামাজের আগ মূহুর্তে বাঘা-আড়ানী সড়কের আমোদপুর জামে মসজিদের উত্তর দিকের বাঁকে দুর্ঘটনার কবলে পড়েন ইয়ামিন। তাকে উদ্ধার করে প্রথমে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে আশংকাজনক অবস্থায় রামেক হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
আহত ইয়ামিন- বাঘা পৌরসভার (জিরো পয়েন্ট) মিলিকবাঘা গ্রামের বাসিন্দা মৃত ইউসুফ বিন মুসার ছেলে ও বিএনপি নেতা- সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন,যুবদল নেতা আলামিনের ভাতিজা। (সহোদর ভাইয়ের ছেলে) । ইয়ামিন ইসলামী একাডেমী উচ্চ বিদ্যালয়,কারিগরি ও কৃষি কলেজের শিক্ষার্থী।
স্থানীয় তানভীর জানান,পন্যবোঝাই ট্রাক(খুলনা মেট্রো-ড,১১-০৩৮৮)টি বাঘা-আড়ানী সড়ক হয়ে আড়ানীর দিকে যাচ্ছিল। আর মোটরসাইকেল চালক বাঘার দিকে যাচ্ছিল। এসময় সড়কের বাঁকে পাশ কাটিয়ে বের হওয়ার সময় ধাক্কায় পড়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। এসময় ট্রাকের চালক-হেলপার পালিয়ে যায়। বৃহসপতিবার রাত ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তার অবস্থা শংকামুক্ত নয় বলে নিকট আত্নীয় সুত্রে জানা গেছে।
অফিসার ইনচার্জ (ওসি) আফম আছাদুজ্জামান জানান,পণ্য বোঝাই ট্রাকটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category