• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ নওগাঁর মহাদেবপুরে সাবেক ডেপুটি স্পিকার নান্নুর নবম মৃত্যুবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি

ঠাকুরগাঁওয়ে বিদ্যুৎতের আগুনে পুড়ে ছাঁই জহিরুলের বসত বাড়ি

দিনকাল বিডি ২৪ / ৬৭৫ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩

মোঃ মহসিন হোসেন মিতুল, ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের মাদ্রাসা পাড়ায় জহিরুল ইসলাম (৩৮) এর বসত বাড়িতে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুন লেগে পুড়ে ছাঁই হয়ে যায় তার বসত বাড়ি।

জহিরুল ইসলাম জানান, ৬ নভেম্বর সোমবার বিকাল আনুমানিক ৩ টায় বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের উৎপত্তি হয়। তারা স্বামী ও স্ত্রী মানুষের বাসায় কাজ করতে গিয়েছিল মোবাইলে আগুনের খবর পেয়ে দ্রুত বাড়িতে এসে দেখে সব কিছু পুড়ে ছাঁই হয়ে গেছে। প্রায় তিন লাখ পঞ্চাশ হাজার টাকার মালামাল পুড়ে গেছে বলে জানান। বর্তমানে তার মাথা গুজার ঠাঁইটুকু নেই।

তার স্ত্রী জানান, আমরা গরীব মানুষ, মানুষের বাসায় কাজ করে সংসার চালাই, বাসায় এসে দেখি সব পুড়ে ছাঁই, ঘরে আমার বাচ্চা ও অসুস্থ মা ছিল প্রতিবেশীরা তাদেরকে উদ্ধার করেছে।
কারেন্টের আগুনে আমরা কোনকিছু রক্ষা করতে পারিনি। বর্তমানে আমাদের পরিবারে দুই সন্তান ও প্যারালাইজড রোগী মাকে নিয়ে কি ভাবে সংসার পরিচালনা করবো একমাত্র আল্লাই জানে।

স্থানীয় এলাকাবাসী ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ওয়ার হাউজ ইন্সপেক্টর মো,সারোয়ার ইসলাম বিদ্যুৎতে সর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন।

সরকারি ও সমাজের বিত্তবানদের সহযোগিতায় ফিরে আনতে পারে একটি পরিবার মুখের হাসি। আপনাদের সহযোগিতায় হতে পারে তাদের মাথা গুজার ঠাঁই। দুই টি অবুঝ শিশুর মুখে হাসি ফোটাতে ও একজন অসুস্থ মায়ের জন্য সহযোগিতা করি।

পরিবারটির সাথে যোগাযোগের মোবাইল নাম্বার – 01740091797 ( বিকাশ) সাজেদা বেগম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category