• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ঠাকুরগাঁওয়ে রেইনবো হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এর উদ্ধোধন

দিনকাল বিডি / ২৩২ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২

ঠাকুরগাঁও প্রতিনিধি:-

ঠাকুরগাঁওয়ে রেইনবো হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার নামে আরো একটি বে-সরকারি হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। আজ জেলা শহরের বঙ্গবন্ধু সড়কের পাশে অবস্থিত হাসপাতালটির দ্বি-তৃতীয় তলায় আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন সিভিল সার্জন ডাঃ নুর নেওয়াজ আহম্মেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আলহাজ্ব আফাজ উদ্দীন ভুঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অনার্স এ্যাসোসিয়েশন জেলা শাখার সভাপতি জুলফিকার আলী। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হাসপাতালের অন্যান্য মালিক, চিকিৎসক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সংবাদকর্মীসহ চিকিৎসা সংশ্লিস্টরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ভাল চিকিৎসার জন্য ভাল প্রতিষ্ঠান ও দক্ষ জনবলের প্রয়োজন আছে। উদ্বোধনের আগে থেকেই শোনা গেছে রেইনবো হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ অত্যাধুনিক যন্ত্রপাতির সমন্বয়ে এবং দক্ষ জনবল দিয়ে পরিচালিত করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। আর সেটি কার্যত হলে অবশ্যই সাধারন মানুষ চিকিৎসার জন্য ছুটে আসবে। আর মানুষ সেটিই আশা করেন।

এদিকে ডায়াগনস্টিক সেন্টারে আসা ইব্রাহিম আলম ও সুমি আক্তার বলেন, এখানে রোগীদের চিকিৎসার জন্য রয়েছে অত্যাধুনিক মেশিনপত্র যা দেখে আমরা নিজেরাই মুগ্ধ।

পরিশেষে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আফাজ উদ্দীন ভুঁইয়া বলেন, সকলের পরামর্শে হাসপাতাটি পরিচালনায় ভুমিকা রাখবে। কম খরচে ভাল চিকিৎসা সেবা প্রদানের মুল লক্ষ্য বলে দাবি তার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category