• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে ইউএনও’র মতবিনিময়

দিনকাল বিডি ২৪ / ৫০৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩

মোঃ মহসিন হোসেন মিতুল ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নব-নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সভাপতি শাকিল আহমেদ, সাধারণ সম্পাদক জুয়েল ইসলাম শান্ত সহ নির্বাচিত অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যদের সঙ্গে মত বিনিময় সভা করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

মঙ্গলবার বিকেলে (৩১ অক্টোবর) ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নব-নির্বাচিত সভাপতি শাকিল আহমেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. বেলায়েত হোসেন।

ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচিত নেতৃবৃন্দসহ সদস্যদের অভিনন্দন জানিয়ে উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. বেলায়েত হোসেন বলেন, আপনারা সকলে একসঙ্গে হয়ে কাজ করবেন। কারণ সাংবাদিকরাই হলো সমাজের হৃদপিণ্ড, আপনাদের লেখনির মাধ্যমেই সুন্দর সমাজ প্রতিষ্ঠিত হবে। সবসময় আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে নিজেকে আলোকিত করবেন এবং সুন্দর সমাজ গঠনে আপনাদের ভূমিকা থাকবে সবসময়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দে ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক জুয়েল ইসলাম শান্ত।

এছাড়াও বক্তব্য দেন, ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নব-নির্বাচিত সাংগঠনিক সম্পাদক মাজেদুর রহমান মাজেদ, অর্থ সম্পাদক ওয়াদুদ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আসিফ জামান, ক্রীড়া সম্পাদক আব্দুল্লাহ আল সুমন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রাজ্জাক বাপ্পী, নির্বাহী সদস্য আব্দুল আজিজ আরিফসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।

বক্তারা ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার কাছে বিভিন্ন বিষয়বস্তু তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category