• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
নাটোরের সিংড়ায় গামছা বিক্রি করতে এসে বৃদ্ধের মৃত্যু, জিরা কান্ডে বিএনপির নেতাসহ ভাই-ভাগ্নের বিরুদ্ধে আত্নসাতের মামলা রাসিক প্রশাসকের উদ্যোগে রামেক ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব বেঞ্চ স্থাপন, স্বস্তি শিক্ষার্থীদের আনন্দ উৎসবে শেষ হলো সিংড়ার বিয়াশ জামাই মেলা বাঘায় জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে প্রতিপক্ষের বিরুদ্ধে হরিরামপুরে মানবন্ধন দূর্গাপুরে গাড়ির গ্লাস ভেঙে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১ রাজশাহীতে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নগরীতে নারীসহ দুই মাদক কারবারী গ্রেফতার পাঁচ বছরে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে: রাজশাহীর ডিসি ফুলবাড়ী উপজেলার ৭নং শিবনগর ইউনিয়ন পরিষদের ২০২৬-২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত।

ডিবির অভিযানে রাজশাহীতে চোরাই মোটরসাইকেল উদ্ধার, দুইজন গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ৩০ Time View
প্রকাশঃ বুধবার, ৬ মে, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী :

রাজশাহী নগরীতে চোরাই
মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেফতার করেছে মহানগর
গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (৫ এপ্রিল) দিনগত রাত সোয়া ১টার দিকে রাজপাড়া
থানার লক্ষ্মীপুর কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের
গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: মোঃ বাধন হোসেন সৌরভ (২১), সে
নগরীর রাজপাড়া থানার বুলনপুর গ্রামের মোঃ আরিফুল ইসলাম
ইমনের ছেলে ও মোঃ পলাশ (২৪), সে কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম
আশ্রয়ন এলাকার নাজিম উদ্দিনের ছেলে।
বুধবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-
পুলিশ কমিশনার (সদর) মোঃ গাজিউর রহমান।
তিনি জানান, মঙ্গলবকার গভীর রাতে রাজপাড়া থানার লক্ষ্মীপুর
কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে সৌরভকে গ্রেফতার করা
হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাত পৌনে ৩টার
দিকে কাশিয়াডাঙ্গা থানার বালিয়া গ্রাম এলাকায় অভিযান
চালিয়ে পলাশকে তার শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার করা হয়।
অভিযানে সৌরভের ভাড়া বাসা থেকে একটি লাল রঙের চোরাই
বাজাজ ১২৫ সিসি ডিসকভার মোটরসাইকেল উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে পরস্পর
যোগসাজশে রাজশাহী ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে
মোটরসাইকেল চুরি করে বিক্রি করে আসছিল।
গ্রেফতারকৃত সৌরভের বিরুদ্ধে আরএমপি এলাকায় দুইটি,
নাটোর সদর থানায় একটি এবং গোদাগাড়ী থানায় একটি
মামলা রয়েছে।
অন্যদিকে পলাশের বিরুদ্ধে নাটোর সদর, গোদাগাড়ী, আরএমপি’র
শাহমখদুম এবং কাশিয়াডাঙ্গা থানায় মোট চারটি মামলা চলমান
রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু
করা হয়েছে। বুধবার তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে
বলেও জানান মুখপাত্র। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category