• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ডুসাবের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত

দিনকাল বিডি / ২২৭ Time View
প্রকাশঃ রবিবার, ৬ নভেম্বর, ২০২২

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা থেকে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিকৃত শিক্ষার্থীদের নিয়ে মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ৫ নভেম্বর) সন্ধ্যায় ঢাবির ডিইউসিএসইউ ক্যাফেটেরিয়াতে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েশন অব বকশীগঞ্জ (ডুসাব) এর উদ্যোগে শিক্ষার্থীদের নবীন বরণ এবং মিলনমেলা অনুষ্ঠিত হয়।
এতে অতিথি ছিলেন শিল্পপতি আগা শাহিদ মিন্টু, এসএভিপি এবং সিটি ব্রোকারেজ লিমিটেডের কর্পোরেট প্রধান সাইফুল ইসলাম মাসুম, দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক সোহানুর রহমান সোহান, আবু হাসান, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ন আহবায়ক শাহজাহান শাওন।
এসময় ডুসাব এর সভাপতি সুইটি মোদক মনিসা, সাধারণ সম্পাদক তাজবীর রায়হান সহ ঢাবিতে ভর্তিরত ৭ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
নবীন বরণ ও মিলনমেলা অনুষ্ঠানে অতিথিদের পক্ষ থেকে নবাগত শিক্ষার্থী জোবায়ের লোবা, আরিফ রহমান, আফিয়া আম্বিয়া, নাহিয়ান আল নাহিদ, উম্মে হাবিবা, আতিকুর ইসলাম, ফারহান ইবনে শহীদকে শুভেচ্ছা জানানো হয় এবং তাদের মাঝে উৎসাহ প্রদানের লক্ষ্যে উপঢৌকন বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category