• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

তলা ফেটে মোংলায় দূর্ঘটনার কবলে পড়েছে কয়লা বোঝাই লাইটার জাহাজ

দিনকাল বিডি ২৪ / ১৭১ Time View
প্রকাশঃ শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:
মোংলা বন্দরের হারবাড়িয়া এলাকা থেকে কয়লা বোঝাই করে নোয়াপাড়া(যশোর) যাওয়ার সময় তলা ফেটে কানাইনগর এলাকায় দূর্ঘটনার কবলে পড়েছে এমভি ইশরা মাহমুদ নামক একটি লাইটার জাহাজ। বাংলাদেশ লাইটার শ্রমিক এসোসিয়েশনের মোংলা শাখার সহসভাপতি মাইনুল হোসেন মিন্টু জানান,মোংলা বন্দরের হারবাড়িয়া -৬ নম্বর এলাকায় অবস্থানরত এমভি পারস নামক একটি বিদেশী বানিজ্যিক জাহাজ থেকে ৯৫০ মেট্রিকটন কয়লা বোঝাই করে এমভি ইশরা মাহমুদ লাইটারটি। এর পর আজ শনিবার(২৪ ফেব্রয়ারী) সকালে লাইটারটি ছেড়েযায় নোয়াপাড়ার উদ্দ্যেশ্যে। পশুর চ্যানেলের কানাইনগর এলাকায় আসলে ডুবোচরে আটকে তলা ফেঁটে যায় লাইটারটির। দ্রæত চালক নৌযানটিকে নদীর তীরে উঠিয়ে দেয়। এতে লাইটারটি ডুবে যাওয়া থেকে রক্ষা পায়।

লাইটারটির পরিচালক মোঃ সাকির মুঠোফোনে জানান,ডুবোচরে আটকে যাওয়ার কারনে নৌযানের কোথাও ফাটল দেখা দিয়েছে। এতে করে পানি ডুকতে শুরু করে। তাই নদীর চরে রেখে সেখান থেকে অন্য একটি বার্জে কয়লা অপসারন করে ফেলা হচ্ছে।

মোংলা বন্দর কতৃপক্ষের হারবার মাস্টার ক্যাপটেন শাহীন মজিদ জানান, লাইটার দূর্ঘটনার কারনে বন্দর চ্যানেলে জাহাজ বা নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category