• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সুন্দরগঞ্জে গণসমাবেশ ও গণমিছিল

দিনকাল বিডি / ১২৫ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
Oplus_131072

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় গণসমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
সুন্দরগঞ্জ উপজেলা তিস্তা নদী রক্ষা আন্দোলনকারীদের আয়োজনে তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারি রংপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু’র আহবানে বৃহস্পতিবার বিকালে সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি ডিগ্রী কলেজ মাঠ হতে গণমিছিলটি বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার কলেজ মাঠে এসে গণসমাবেশে করেন।
জেলা বিএনপির সহ-সভাপতি, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও হরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোজহারুল ইসলামের সভাপতিত্বে সমাবেশ বক্তব্যে রাখেন, জেলা বিএনপির উপদেষ্টা ও কঞ্চিবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চেয়ারম্যান মো. মনোয়ার আলম সরকার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. নজমুল হুদা, বিএনপি নেতা আরেফিন আজিজ সরদার সিন্টু, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ইফতেখার হোসেন পপেল, পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক নাহমুদুল হক রাসেলসহ মো. জামিউল ইসলাম জমু, মো. আনোয়ার হোসেন আলোয়ার, উপজেলা মহিলা দলের সভাপতি মোছা. বিউটি বেগম, সাধারণ সম্পাদক মোছা: শিল্পী বেগম প্রমূখ।
বক্তাগণ অবিলম্ব তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের অন্তবর্তী সরকারের নিকট জোরদাবি জানা। উত্তর জনপদের মানুষের ভাগ্য উন্নয়নের একমাত্র মাধ্যম হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। তাই চলতি বছরেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করতে হবে। গণসাবেশে উপজেলার ১৫ ইউনিয়ন ও একটি পৌরসভার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category