• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ত্রিশালে কিশোরীদের বিনামূল্যে এইচপিভি টিকাদানের জন্য ৫০টাকা নেওয়ার অভিযোগ

দিনকাল বিডি ২৪ / ১১৪ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪

মোঃ মনির হোসেন স্টাফ রিপোর্টার :

কিশোরীদের জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে বিনামূল্যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান কর্মসূচির জন্য ময়মনসিংহের ত্রিশালে একটি স্কুলের বিরুদ্ধে টিকার নিবন্ধনের জন্য ছাত্রী প্রতি পঞ্চাশ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।

সরেজমিন বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ত্রিশাল নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায় বিদ্যালয়ের কম্পিউটার অপারেটর মোশারফ হোসেন প্রতিটি ছাত্রীর কাছ থেকে পঞ্চাশ টাকা করে নিয়ে নিবন্ধন করছেন। শিক্ষার্থীরা লাইনে দাড়িয়ে এই আবেদন করছেন।

কিশোরীদের টিকাদান ক্যাম্পেইনে কোন টাকা নেওয়ার নিয়ম না থাকলেও বিদ্যালয়ের কম্পিউটার অপারেটর মোশারফ হোসেন প্রতিটি ছাত্রীর কাছ থেকে টাকা নেওয়া প্রসঙ্গে বলেন, টিকার জন্য নিবন্ধন করতে দোকানদাররা পঞ্চাশ টাকা নেন। আমরাও নিচ্ছি কারণ আমাদের পরিশ্রম হয় এবং ইন্টারনেট বিল আছে। এ ব্যাপারে প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলামের সম্মতি রয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, ত্রিশাল নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ে মোট ৮৮০জন শিক্ষার্থীকে টিকার জন্য নিবন্ধন করা হয়েছে। ২৭ অক্টোবর থেকে টিকা দেওয়া শুরু হবে। সে জন্য ২১ অক্টোবর থেকে নিবন্ধন করা শুরু হয়। স্কুলের বাইরে কম্পিউটারের দোকান থেকে অনলাইনে নিবন্ধন করলে ২০টাকা নিচ্ছেন। যেখানে স্কুল থেকে বিনামূল্যে নিবন্ধন করা সেথানে দ্বিগুনের বেশী টাকা নেওয়াটা দুঃখজাক বললেন কয়েক জন অভিভাবক। আব্দুল আউয়াল নামের একজন অভিভাবক জানান, শুনেছি বিনামূলে টিকা দিবে এখন মেয়ে এসে বললো ৫০টাকা লাগবে তাই দিয়েছি। টাকা নেওয়ার নিয়ম না থাকলে কেন নেওয়া হলো জানতে চাই।

বিদ্যালয়ের কম্পিউটার অপারেটর মোশারফ হোসেন জানান স্কুলের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকদের সম্মতিতেই টাকা নেওয়া হচ্ছে। প্রতিটি ছাত্রীর কাছ থেকে পঞ্চাশ টাকা নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, টিকার জন্য নিবন্ধন করতে। দোকানদাররা পঞ্চাশ টাকা নেন। আমরাও নিচ্ছি কারণ আমাদের পরিশ্রম হয় এবং ইন্টারনেট বিল আছে।

প্রধান শিক্ষক মো.রফিকুল ইসলাম জানান আমি স্কুলের কাজে শিক্ষা বোর্ডে আছি। টাকা নেওয়ার বিষয়টি আমি জানিনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category