• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ত্রিশালে দুই শিশু ও এক নারীর মরদেহ উদ্ধার

দিনকাল বিডি ২৪ / ১০৯ Time View
প্রকাশঃ বুধবার, ২২ মে, ২০২৪

সারোয়ার জাহান জুয়েল:
ময়মনসিংহের ত্রিশালে একটি গর্ত খুঁড়ে তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে দুই শিশু এবং একজন নারী। মঙ্গলবার (২১ মে) বিকেলে উপজেলার কাকচর এলাকায় তিনজনের গলিত মরদেহ উদ্ধার করা হয়।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন তিনজনের লাশ উদ্ধারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।পুলিশের ধারণা, কয়েক দিন আগে হত্যার পর তাদের এখানে পুঁতে রাখা হয়। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি। লাশগুলো ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, কাকচর গ্রামের একটি ঝোপের মধ্যে মাটির নিচ থেকে মানুষের একটি হাড় বের হয়ে থাকতে দেখেন কয়েকজন। সেখানে লাশ রয়েছে সন্দেহ করে বেলা সাড়ে তিনটার দিকে গ্রামবাসী ত্রিশাল থানা-পুলিশকে খবর দেয়। বিকেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে এক নারী ও দুই শিশুর লাশ উদ্ধার করে। লাশগুলো বেশ কয়েক দিন আগে মাটিচাপা দেওয়া হয়েছে ধারণা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category