• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

ত্রিশালে পূনরায় বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

দিনকাল বিডি ২৪ / ২৮৯ Time View
প্রকাশঃ সোমবার, ২১ আগস্ট, ২০২৩

সবুজ মিয়া
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের ‘চুর’ বলে আখ্যায়িত করাসহ অকথ্য ও অশ্লীল ভাষায় গালিগালাজ করা ত্রিশাল উপজেলার সাবেক পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহাদাত হোসেনকে পুণরায় ত্রিশালে বদলীর আদেশের খবর ছড়িয়ে পড়েছে। এতে ক্ষিপ্ত হয়ে মানববন্ধন, প্রতিবাদ সভা ও সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের মন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন ত্রিশালের বীর মুক্তিযোদ্ধাগণ।

সোমবার (২১ আগস্ট) সকালে শাহাদাতের ত্রিশালে বদলীর আদেশ প্রত্যাহারের দাবীতে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন শতাধিক মুক্তিযোদ্ধারা। তাদের দাবী জাতির শ্রেষ্ঠ সন্তান ও বীর মুক্তিযোদ্ধাদের যারা অসম্মান করে তাকে ত্রিশালে আসার সুযোগ দেওয়া হবে না।

জানা যায়, ২০১৯ সালে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের অকথ্য ও অশ্লীল ভাষায় গালিগালাজ করেন তৎকালীন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহাদাত হোসেন। এছাড়া মুক্তিযোদ্ধা ফজলুল হক আবুলের স্বাক্ষর জাল করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ে একটি পত্র প্রেরণ করেন। মুক্তিযোদ্ধাদের সঙ্গে অশালীন আচরন ও স্বাক্ষর জালকারী ওই কর্মকর্তার বিরুদ্ধে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ে অভিযোগ করা হলে ওই বছরের ১৮ ফেব্রুয়ারি জেলা প্রশাসককে তদন্তপূর্বক ব্যবস্থাগ্রহনের নির্দেশ দেয় মন্ত্রনালয়। তারপরও তিনি বদলি ২০২০ সালের ২২ সেপ্টেম্বর।

দুই বছর পর চলতি বছরের জানুয়ারী মাসে আবারও শাহাদাত হোসেন ত্রিশালে আসার জন্য তদবীর করে আদেশ করান। ওই সময়ও বীর মুক্তিযোদ্ধাদের আন্দোলনের মুখে ওই আদেশ বাতিল করা হয়েছিল।

ফের দুই বছর আট মাস পর আবারো ওই কর্মকর্তাকে ত্রিশালে বদলির আদেশ করেছে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রনালয়। গত ১৭ আগস্ট এ আদেশ জারী করে মন্ত্রনালয়।

শাহাদাত হোসেনকে ত্রিশালে বদলীর আদেশ প্রত্যাহারের দাবী জানিয়ে বিক্ষুদ্ধ মুক্তিযোদ্ধারা সোমবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে মানববন্ধন করেন। মানববন্ধন শেষে তাঁরা সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের মন্ত্রী বরাবর উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) হাসান আব্দুল্লাহ আল মাহমুদের মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধনে মুক্তিযোদ্ধাগণ বলেন, যারা দেশ স্বাধীন করেছে, দেশের জন্য লড়েছে তাদেরকে যে ‘চুর’ বলে আখ্যা দেয় তাকে ত্রিশালে স্থান দেওয়া হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category