• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ত্রিশালে মুক্তিযোদ্ধা পুনর্বাসন সংস্থার দোয়া, ইফতার ও ঈদ উপহার বিতরণ

দিনকাল বিডি ২৪ / ২৮৭ Time View
প্রকাশঃ রবিবার, ৭ এপ্রিল, ২০২৪

সারোয়ার জাহান জুয়েল ময়মনসিংহ:
পবিত্র মাহে রমাদান উপলক্ষ্যে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সকল শহীদ ও প্রয়াত বীরমুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনায় ময়মনসিংহ জেলা মুক্তিযোদ্ধা পুনর্বাসন সংস্থার আয়োজনে শনিবার (০৬ এপ্রিল) ত্রিশাল পৌর শহরের ইউএনও মুক্তমঞ্চে আলোচনা সভা, দোয়া, ইফতার ও মুক্তিযোদ্ধাদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ।

উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত ময়মনসিংহ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শামীম হোসেন, ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন, স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা মুক্তিযোদ্ধা পুনর্বাসন সংস্থার সভাপতি ও সেক্টর কমান্ডারস্ ফোরাম ‘মুক্তিযুদ্ধ ৭১’ এর কেন্দ্রীয় নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম মোমেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category