• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ত্রিশালে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

দিনকাল বিডি / ১৬৪ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৬ জুন, ২০২৩

মোঃ মনির হোসেন স্টাফ রিপোর্টার :ময়মনসিংহের ত্রিশালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক ক্ষুদে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে পোড়াবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধনার আয়োজন করে স্থানীয় দ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলার নির্বাহী অফিসার জুয়েল আহমেদ। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন দ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও রাণীগঞ্জ পাঠাগারের প্রধান উপদেষ্টা শাহ আহসান হাবীব বাবু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ফজলে রাব্বী, পোড়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবিনাশ চন্দ্র দাম, মঠবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুদ্দীন মন্ডল, সাধারণ সম্পাদক ডা. গৌরাঙ্গ কুমার সাহা, সিনিয়র সহ-সভাপতি তাজুল ইসলাম, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব প্রমূখ।

এসময় দ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সভাপতি রোবায়েত হুসাইন রুসাত এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাণীগঞ্জ পাঠাগারের সভাপতি রোকসানা আক্তার অর্পা।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কর্তৃক পরিচালিত “রাণীগঞ্জ পাঠাগার” পরিদর্শন করেন অতিথিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category