• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ত্রিশালে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রবমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবিতে জামায়াতের মিছিল

দিনকাল বিডি / ১৩০ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টার: রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রবমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবিতে ময়মনসিংহের ত্রিশালে উপজেলা জামায়াতের গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার( ২৮ ফেব্রুয়ারি ) বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ত্রিশাল উপজেলা শাখার আমীর আ.ন.ম আব্দুল্লাহীল বাকী নোমানের নেতৃত্বে ত্রিশাল আব্বাছিয়া ফাজিল মাদ্রাসার মাঠ থেকে গণ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে স্থানীয় বাস স্ট্যান্ডে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ময়মনসিংহ ৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য মনোনীত প্রার্থী আসাদুজ্জামান সোহেল। উপজেলা জামায়াতের সেক্রেটারি মোস্তাফিজুর রহমান শামীমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কামারুজ্জামান শাকিল, উপজেলা বায়তুল মাল সম্পাদক নজরুল ইসলাম বাবুলসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন নেতৃবৃন্দ।

এ সময় প্রধান অতিথির বক্তব্য আসাদুজ্জামান সোহেল বলেন বাজারে এখনো দ্রব্য মূল্যের দাম বেশি গরিব খেটে খাওয়া মানুষের নাভিশ্বাস অবস্থা। তাই তারা অন্তবর্তীকালীন সরকারের কাছে রমজানে যেন দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল থাকে সেই দিকে নজর দিতে বলেন এবং রমজান মাসে যেন দিনের বেলা কোনো হোটেল রেস্তোরা খোলা না থাকে সেই দিকে প্রশাসনকে নজর দিতে আহবান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category