• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ত্রিশাল উপজেলায় বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন (ডিএমআইই) পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত।

দিনকাল বিডি / ৯৩ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার: আজ ১৯ নভেম্বর রোজ বুধবার ত্রিশাল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের প্রয়াত রাশেদুল ইসলাম কনফারেন্স হলরুমে সকাল ৯ টায় সময় বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন (ডিএমআইই) পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে সারা দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারী।
প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল গ্রাম আদালত শক্তিশালীকরণ। গ্রাম আদালত বিষয়ক বিভিন্ন আইনি নির্দেশনা এবং নিয়মকানুন সম্পর্কে নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার।

এছাড়াও উপজেলা সমন্বয়কারী মোছাঃ আনোয়ারা বেগম ও মোঃ রবিউল ইসলাম জানান, আরো কাজের জন্য আদালতের অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির ট্রেইনিং প্রয়োজন।

উপজেলা সমন্বয়কারী মোছাঃ আনোয়ারা বেগম ও মোঃ রবিউল ইসলাম চেয়ারম্যান, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তাগণ ও হিসাব সহাকারী কাম-কম্পিউটর অপারেটরদেরকে এ বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন।

উপস্থিত ছিলেন সকল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানগণ, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কম্পিউটার অপারেটরগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category