• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

দিনাজপুরের আমবাড়ীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও আসামী গ্রেফতারের দাবীতে মানববন্ধন॥

দিনকাল বিডি ২৪ / ৩৩৩ Time View
প্রকাশঃ শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩

মোঃ আশরাফুল আলম
দিনাজপুর (ফুলবাড়ী) প্রতিনিধি

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার আমবাড়ীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২৯ অক্টোবর আমবাড়ী বাজারে দিনাজপুর- গোবিন্দগঞ্জ মহাসড়কে মশিউর রহমান মোল্লা গংদের পক্ষে এই মানববন্ধনে এলাকার প্রায় পাঁচ শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে লিখিত বক্তব্যে বলা হয় প্রতিপক্ষ কাশিপুর হিন্দুপাড়া গ্রামের মৃত ইছার উদ্দীন মোল্লার পুত্র মোঃ আব্দুর রাজ্জাক কর্তৃক মশিউর রহমান মোল্লা গংদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং তাদের উপর হামলা হত্যার হুমকি দাতাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।
মশিউর রহমান মোল্লা গংদের মামলা সূত্রে জানা যায়,মৃত ইসমাইল মোল্লার পুত্র মোঃ মমিন মোল্লা বাদী হয়ে পাবর্তীপুর মডেল থানায় জমিজমার বিরোধকে কেন্দ্র করে ১২জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। যাহার মামলা নং-৩৩, তারিখ-২৬/০৯/২০২৩ইং। প্রতিপক্ষ আব্দুল রাজ্জাক গংরাও উক্ত মামলার বাদীসহ ০৯ জনকে আসামী করে পার্বতীপুর মডেল থানায় পাল্টা একটি মামলা দায়ের করেন। যাহার মামলা নং-৩১/২৩, তারিখ-২৫/০৯/২০২৩ইং। মানববন্ধনে মশিউর রহমান মোল্লা বলেন, আমাদের নামে দায়েরকৃত মিথ্যা বানোয়াট মামলার হাজিরা দিয়ে আসার পথে দিনাজপুর সদর থানাধীন পৌরসভার প্রধান গেটের সামনে উল্লেখ্য ব্যক্তিরা আমাদেরকে দেখতে পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে, আমরা গাজিগালাজ ও হুমকির প্রতিবাদ করলে উল্লেখ্য ব্যক্তিদ্বয় দলবদ্ধভাবে আমাদের কে মারপিট করে।
এই মারপিটের ঘটনাকে কেন্দ্রকরে মোঃ মশিউর রহমান মোল্লা বাদী হয়ে দিনাজপুর সদর থানায় ১২/১৩ জনকে বিবাদী করে একটি সাধারণ ডায়েরী দায়ের করেন।
অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার ও প্রকৃত আসামীদের গ্রেফতারের দাবীতে জানান মশিউর মোল্লা।
এ ব্যাপারে পার্বতীপুর উপজেলার আমাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ নূর আলম সিদ্দীকীর সাথে কথা বললে তিনি জানান, উভয় পক্ষ মামলা দায়ের করেছেন মশিউর রহমান মোল্লার দায়েরকৃত মামলার আসামীগণ পলাতক রয়েছে অতিশীগ্রই আসামীদের আইনের আওতায় আনা হবে।
মানববন্ধনে মশিউর রহমান মোল্লা আরো বলেন, অতি দ্রুত আসামীদের গ্রেফতার করতে হবে, আমাদের উপর দায়ের কি তো মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য প্রশাসনের উদ্বোধন কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category