• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

দিনাজপুরের ফুলবাড়ীতে কৃষক প্রশিক্ষণ কেন্দ্র ও কৃষি কার্যালয়ের শুভ উদ্বোধন।

দিনকাল বিডি ২৪ / ১০৪ Time View
প্রকাশঃ সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

মোঃ আশরাফুল আলম , দিনাজপুর ফুলবাড়ী প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে কৃষক প্রশিক্ষণ কেন্দ্র ও কৃষি কার্যালয়ের শুভ উদ্বোধন। সোমবার সকাল ১১টায় ফুলবাড়ী উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র ও উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্ তমাল।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্ তমাল।
এতে অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহিনুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও এলুয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মওলানা নবিউল ইসলাম, শিবনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছামেদুল ইসলাম মাষ্টার, উপজেলা হিসাবরক্ষক লুৎফর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সঞ্চিতা রায় সহ কৃষি দপ্তরের সকল কর্মকর্তা কর্মচারী ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। আয়োজনে ছিলেন, ফুলবাড়ী কৃষি অফিস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category