• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

দীর্ঘদিন পরিত্যক্ত ব্রিজ চালুতে সরকারি তৎপরতা,পরিদর্শনে প্রতিমন্ত্রী

দিনকাল বিডি ২৪ / ১৭৯ Time View
প্রকাশঃ বুধবার, ২৫ মার্চ, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার
ইসলামপুর ইউনিয়ন পরিষদ অফিস থেকে শাহজাহানপুর ইউপি
অফিস সড়কের নরেন্দ্রপুর কাঁচার বিলের খালের ওপর নির্মাণাধীন
ব্রিজটি ১৫ কার্যদিবসের মধ্যে চলাচলের উপযোগী করতে সাত
সদস্যের কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও
সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি
পরিদর্শনকালে এ নির্দেশনা দেন।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, প্রায় ৭
কোটি টাকা ব্যয়ে ব্রিজের মূল কাঠামো এবং ৮ কোটি টাকা
ব্যয়ে সংযোগ সড়কের কাজ সম্পন্ন হলেও অ্যাপ্রোচ সড়ক না
থাকায় দীর্ঘদিন ধরে ব্রিজটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ফলে
স্থানীয় জনগণকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
তিনি বলেন, বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে জানার পর
প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল
ইসলাম আলমগীর দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেন। সেই
নির্দেশনা অনুযায়ী ব্রিজটি পরিদর্শন করা হয়েছে এবং দ্রুত
কাজ সম্পন্ন করতে সাত সদস্যের একটি কমিটি গঠন করা
হয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, আগামী ১৫ কার্যদিবসের মধ্যে
অ্যাপ্রোচ সড়কের কাজ শেষ করে ব্রিজটি জনসাধারণ ও যানবাহন
চলাচলের জন্য উন্মুক্ত করা হবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের
প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, চাঁপাইনবাবগঞ্জ জেলা
পরিষদের প্রশাসক হারুনুর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর)
আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলাম বুলবুল, স্থানীয় সরকার
বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ
এবং এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী (প্রশাসন) মো.
ওয়াহিদুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উল্লেখ্য, ২০২৩ সালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর
ইউপি অফিস থেকে শাহজাহানপুর ইউপি অফিস সড়কে নরেন্দ্রপুর
কাঁচার বিলের খালের ওপর ব্রিজ নির্মাণ কাজ শুরু হয়। মূল

অবকাঠামো নির্মাণ সম্পন্ন হলেও সংযোগ অ্যাপ্রোচ সড়ক
না থাকায় ব্রিজটি দীর্ঘদিন ব্যবহারের বাইরে ছিল।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category