• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

দুমকীতে হাওলাদার ফাউন্ডেশনের ২টি এ্যাম্বুলেন্স উপহার

দিনকাল বিডি ২৪ / ১৩৬ Time View
প্রকাশঃ সোমবার, ১১ মার্চ, ২০২৪

মোঃ ফোরকান, পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর দুমকী উপজেলাবাসীকে ২টি অত্যাধুনিক এ্যাম্বুলেন্স উপহার দিয়েছেন হাওলাদার ফাউন্ডেশনের প্রতিষ্ঠা চেয়ারম্যান ও ইউরোপের দেশ মাল্টা আ’লীগের সভাপতি মোঃ কাওসার আমিন হাওলাদার।

আজ রোববার বিকাল পাঁচটায় উপজেলার দুমকী আপতুননেসা খাতুন মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভার প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুলের মাধ্যমে পরিচালনা কমিটির কাছে অ্যাম্বুলেন্স দু’টির চাবি হস্তান্তর করা হয়।

মহতী উদ্যোগের পাশে সবসময় থাকার প্রত্যয় ব্যক্ত করে কাওসার আমিন হাওলাদার বলেন, মানুষের সেবাসহ বিভিন্ন সামাজিক ও অরাজনৈতিক কর্মসূচি পালন করে চলছে হাওলাদার ফাউন্ডেশন।

তিনি আরও বলেন, গ্রামীণ জনগোষ্ঠীকে ২৪ ঘন্টা বিনামূল্যে এ্যাম্বুলেন্স সেবা নিশ্চিতের লক্ষে এই মহৎ প্রচেষ্টার অংশ হতে পেরে আমি সম্মানিত বোধ করছি।

বিশেষ অতিথির বক্তব্যে ডাঃ মহিবুল্লাহ্ রুবেল বলেন, ‘উপহার হিসেবে এম্বুলেন্স দেয়া নিঃসন্দেহে একটি মহতি উদ্যোগ। এ ধরনের উপহারে আমরা আনন্দিত এবং বিশেষ করে এতে আমার উপজেলাবাসী বেশি উপকৃত হবে।

হাওলাদার ফাউন্ডেশনের উত্তরোত্তর সাফল্য কামনা করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ বলেন, ভোগে সুখ নয় ত্যাগেই প্রকৃত সুখ। আল্লাহর অশেষ রহমতের কাজ করেছেন কাওসার আমিন হাওলাদার। এছাড়াও উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন জানান তিনি।

এসময় হাওলাদার ফাউন্ডেশনের প্রতিষ্ঠা চেয়ারম্যান কাওসার আমিন হাওলাদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, হুমায়ুন কবির, উপজেলা জাপা যুগ্ম সম্পাদক সৈয়দ জসিম উদ্দিন, সমাজ সেবক আলমগীর হোসেন মৃধা, ডাঃ মহিবুল্লাহ্ রুবেল প্রমুখ।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে হাওলাদার ফাউন্ডেশন দুমকী উপজেলায় আর্ত মানবতার সেবায় বিভিন্ন ধরনের কাজ করে চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category