• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

দুর্গাপুরে কৃষকলীগ নেতার বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণ চেষ্টার অভিযোগ

দিনকাল বিডি / ২০৯ Time View
প্রকাশঃ শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর দুর্গাপুর উপজেলা কৃষকলীগের সহ সভাপতি ফিরোজ উদ্দিনের বিরুদ্ধে এক গৃহবধুকে অপহরণ ও ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় শনিবার রাতে থানায় লিখিত অভিযোগ করেছেন ভিকটিম গৃহবধুর পিতা। অভিযুক্ত কৃষকলীগ নেতার বাড়ি উপজেলার কয়ামাজমপুর গ্রামে। ওই গ্রামের সিরাজউদ্দিনের পুত্র ফিরোজ উদ্দিন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি ফিরোজ উদ্দিনের বাড়ির পাশেই ভিকটিমের বাড়ি। শুক্রবার রাতে প্রকৃতির ডাকে সাঁড়া দিতে বের হলে ভিকটিমকে জোরপূর্বক অপহরণ করে ধর্ষণের চেষ্টা করে ফিরোজ উদ্দিন। পরে ওই রাতেই তাহেরপুর এলাকার এক বাড়ি থেকে ভিকটিমকে উদ্ধার করে তার স্বজনরা। এ ঘটনা শনিবার রাতে থানায় লিখিত অভিযোগ করেছে ভিকটিমের পিতা।
কৃষকলীগ নেতা ফিরোজ উদ্দিন দাবি করেন, ভিকটিমের সাথে তার দীর্ঘদিন থেকে প্রেমের সম্পর্ক চলছিল এবং গোপনে বিয়েও করেছিলেন। কিন্তু ওই বিয়ে অমান্য করে ভিকটিমের পরিবারের লোকজন ভিকটিমকে জোরপূর্বক বাগমারা উপজেলায় বিয়ে দেয়। তবে বিয়ের পরেও ভিকটিম গৃহবধূ ফিরোজ উদ্দিনের সাথে যোগাযোগ রাখতেন।
ওই সম্পর্কের জের ধরেই শুক্রবার রাতে তাকে নিয়ে তিন ঘন্টা একাকী ছিলেন বলে দাবি করেছেন ফিরোজ উদ্দিন। এটি কোন অপহরণ বা ধর্ষণ চেষ্টা নয় বলেও দাবি করেন তিনি।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, এ ধরনের একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category