• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

দুর্নীতির বিরুদ্ধে একাই লড়ছেন মো.হানিফ

দিনকাল বিডি / ২১৯ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি

ঘুষ ,দুর্নীতি , অর্থ পাচার সহ নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন মো. হানিফ নামে এক যুবক। তিনি একাই শুরু করেছেন দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন। সারাদেশ থেকে দুর্নীতিকে বিদায় দিতে দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছেন মো. হানিফ বা হানিফ বাংলাদেশী ।
তিনি সারাদেশের জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্মারকলিপি প্রদানের মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৭ নভেম্বর)বেলা ১১ টায় জামালপুরের বকশীগঞ্জে দুর্নীতির বিরুদ্ধে পদযাত্রা করেছেন মো. হানিফ। পদাযাত্রার অংশ হিসেবে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন তিনি।
স্মারকলিপি প্রদান শেষে হানিফ বাংলাদেশী উপজেলা পরিষদ চত্বরে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান কমর্সূচি পালন করেন।
দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হানিফ বাংলাদেশী জানান, আমি ৫ জুন কক্সবাজার জেলার টেকনাফ উপজেলা থেকে দুর্নীতি-দু:শাসনের বিরুদ্ধে বদলে যাও, বদলে দাও ¯েøাগান নিয়ে পদযাত্রা করে আসছি। পাশাপাশি প্রতিটি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারকে স্মারকলিপি প্রদান করছি। ২০২৩ সালের পঞ্চগড় জেলার তেতুঁলিয়া উপজেলা থেকে এই কর্মসূচি শেষ হবে।
দুনীতি, অর্থ পাচার রোধ করা, ভোটাধিকার কার্যকর ব্যবস্থা গ্রহণ করা সহ নানা বিষয়ে আমার আন্দোলন চলতে থাকবে।
প্রতিদিন ৩ টি উপজেলায় এই কর্মসূচি নিয়ে পদযাত্রা করছেন মো. হানিফ বাংলাদেশী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category