• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

দেশসেরা প্রতিষ্ঠান আমবাটি বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

দিনকাল বিডি ২৪ / ১০২ Time View
প্রকাশঃ বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে দেশ সেরা প্রতিষ্ঠান আমবাটি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে ৩৩ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৬ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। ৩ ডিসেম্বর পতœীতলার আমবাটি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের আয়োজনে ও কারিতাসের টিসিআরপি’র সহযোগিতায় দিবস উপলক্ষে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঁখি আকতারের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ে প্রতিষ্ঠাতা রিজওয়ানুর রহমান রেজা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবা অফিসের প্রতিনিধি মাজেদুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি রাবেয়া খাতুন, কারিতাসের আঞ্চলিক এনিসেটর লিনা বিশ্বাস ও থিউফিন সলোমান হাসদা, কারিতাসের প্রোগ্রাম ম্যানেজার মি. প্রশান্ত কেরকাটা, নজিপুর প্রেস ক্লাবের সভাপতি ফরহাদ হোসেন, সহ-সভাপতি টিপু সুলতান, সাংবাদিক আবু মুছা স্বপন প্রমুখ।
বিদ্যালয় ২০১৫ সালে প্রতিষ্ঠার পর থেকে অবকাঠামো উন্নয়ন, বিদ্যালয়ে প্রচুর শিক্ষার্থী ও সার্বিক মানোন্নয়নে ২০২৩ সালে দেশের একমাত্র সনামধন্য প্রতিষ্ঠানের স্বীকৃতি লাভ করে। ধামইরহাট উপজেলার আড়ানগর ও পাটিচরা ইউনিয়নের সহ বিভিন্ন ইউনিয়নের প্রতিবন্ধী শিক্ষার্থীদের লেখাপড়া, তাদের সুবর্ণ নাগরিক কার্ড ও শতভাগ ভাতা প্রদানে সমাজসেবা অধিদপ্তর বিদ্যালয় কর্তৃক সহযোগিতা করায় অভিভাবকগণ অত্যধিক সন্তুষ্টি প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category