• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

দেশ এখনো ষড়যন্ত্রকারীদের হাত থেকে রক্ষা পায়নি: .বিএনপি নেতা আসলাম চৌধুরী

দিনকাল বিডি ২৪ / ৭৮ Time View
প্রকাশঃ রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫

এম, এ কাশেম, জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আসলাম চৌধুরী (এফসিএ) বলেছেন, গত ৫ আগষ্টে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে যে বিজয় অর্জিত হয়েছে, তা রক্ষা করতে হবে সবাইকে রাষ্ট্র মেরামতের মাধ্যমে। যে যার সামর্থ অনুযায়ী অসহায় হতদরিদ্রের মাঝে সহযোগিতার হাত বাড়াতে হবে।
দেশ এখনো ষড়যন্ত্রকারীদের হাত থেকে রক্ষা পায়নি। তারা বিভিন্নরূপে বিভিন্ন মুখোশে দেশকে অশান্ত ও নৈরাজ্য বিস্তার করতে মরিয়া।
তাই সবাই এই ষড়যন্ত্রকারীদের হাত থেকে চিরতরে রক্ষা পেতে হলে ঐক্যবদ্ধ ভাবে তাদের সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে।
শনিবার (১১ জানুয়ারি) সকালে চট্টগ্রাম মহা নগরীর আকবরশাহ থানার বিশ্ব কলোনী পি ব্লক স্কুল মাঠে জেএএম ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্ত ও অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি’র সাবেক যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরী বলেন, এজন্য দেশের প্রতিটি নাগরিককে সম্পৃক্ত করে সব ধরনের সেবা প্রদানের লক্ষ্যে একটি নির্দিষ্ট পন্থায় এগিয়ে যেতে হবে। ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার দেশকে ধ্বংস করে পালিয়ে গেছে।
তাই এই দেশকে একটা উন্নত বাংলাদেশে রূপ দিতে হলে দিন রাত কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে।
আকবরশাহ থানা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুস সাত্তার সেলিমের সভাপতিত্বে ও বিএনপি নেতা রায়হান উদ্দিন প্রধান ও যুবদল নেতা ইলিয়াছ খানের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহাগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল আলম, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, কাজী সালাউদ্দিন ও জহুরুল আলম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category