• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে রাজশাহী মহানগর বিএনপির মতবিনিময় সভা

দিনকাল বিডি ২৪ / ৭০ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

মোঃ মাসুদ রানা রাব্বানী :

ধানের শীষ প্রতীকের পক্ষে জনসমর্থন বাড়ানো এবং সাংগঠনিক শক্তি সুদৃঢ় করতে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে মাঠপর্যায়ের নেতাদের নিয়ে মতবিনিময় ও দিকনির্দেশনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠত হয়। এতে মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় দিকনির্দেশনামূলক বকৃক্তা করেন মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন এবং সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল আলম মিলু। এছাড়া মহানগরীর সব থানা ও ওয়ার্ডের সভাপতি, সম্পাদকরা-সহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা সভায় যোগ দেন।

মহানগর সভাপতি মামুনুর রশিদ বলেন, রাজশাহী বরাবরই জাতীয়তাবাদী শক্তির দুর্ভেদ্য ঘাঁটি। আগামী দিনে এই ঘাঁটিকে আরও শক্তিশালী করতে তৃণমূল নেতাকর্মীদের অতন্দ্র প্রহরীর ভূমিকায় মাঠে থাকতে হবে। প্রতিটি ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দিয়ে প্রকৃত গণজোয়ার সৃষ্টি করতে হবে।

সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বলেন, প্রতিটি ওয়ার্ড, থানায় বিএনপির সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করতে হবে।মানুষের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষের উন্নয়ননীতি ও দলীয় আদর্শ তুলে ধরতে হবে। দলীয় বিভেদ ভুলে একসঙ্গে কাজ করে কেন্দ্র রক্ষা ও ভোটাধিকার আদায়ে রাজপথে সাহসী ভূমিকা রাখতে হবে।

সাংগঠনিক সম্পাদক মো. রবিউল আলম মিলু বলেন, মিজানুর রহমান মিনুর দিক-নির্দেশনায় রাজশাহী মহানগর বিএনপি বর্তমানে অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ ও শক্তিশালী। তাই আমাদের মাঠে যদি গাফলতি না থাকে বিজয় আমাদেনর সুনিশ্চিত ইনশাআল্লাহ।

সভায় অংশ নেওয়া থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতারা ধানের শীষের বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে থাকার এবং সংগঠনের নির্দেশনা অনুযায়ী কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category